বিনোদন

উল্টোরথে ছেঁড়া জিন্স পরে রথে ওঠায় বিতর্কে কৌশানী মুখোপাধ্যায়, নেটিজেনদের কটাক্ষের মুখে অভিনেত্রী

বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপীতে অভিনয়ের পরই কৌশানীর ভাগ্যের চাকা ঘুরে যায়, রাতারাতি স্টারডমের শীর্ষে ওঠেন তিনি। সিনেমা থেকে রিয়্যালিটি শো, সব জায়গাতেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন এই অভিনেত্রী।

তবে এবার উল্টোরথের দিন বনির সঙ্গে রথে ওঠা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কৌশানী। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বনির হাত ধরে রথের উপরে দাঁড়িয়ে ‘জয় জগন্নাথ’ স্লোগান দিচ্ছেন তিনি। অথচ, তার পরনে ছেঁড়া জিন্স দেখে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে বলেছেন,”ছেঁড়া জিন্স পরে রথে ওঠা বাঙালি সংস্কৃতিকে অপমান করার সমান।” কেউ লিখেছেন,”উল্টোরথে অন্তত এথনিক পোশাক পরা উচিত ছিল অভিনেত্রীর।” আবার কেউ প্রশ্ন তুলেছেন,”রথে ছেঁড়া প্যান্ট পরে দাঁড়ানোর পরেও কেন সবাই চুপ?” অন্যদিকে, কটাক্ষের মাঝেও অনেক অনুরাগী কৌশানীকে উল্টোরথের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, ‘বহুরূপী’র পকেটমার ঝিমলির চরিত্রের পর সৃজিতের ‘কিলবিল সোসাইটি’তে পূর্ণা হয়ে পর্দায় দেখা গিয়েছে কৌশানীকে। এবার তিনি আসছেন ‘রক্তবীজ ২’-এ। অন্যদিকে, বনি সেনগুপ্তও উইন্ডোজ প্রোডাকশনে প্রথমবার কাজের সুযোগ পেয়েছেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার মাধ্যমে। সদ্য কৌশানীর জন্মদিনে দুজনে একসঙ্গে বিদেশ সফরও সেরেছেন। এই বিতর্কের মধ্যেও অভিনেত্রী নিজে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.