চলতি মাস অর্থাৎ নভেম্বরেই বাবার ঠিক করা ছেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পিসি সরকারের মেজ কন্যা মৌবনী সরকার। বলা যায় তারপর থেকেই টলিউড ইন্ডাস্ট্রিতে বেজেছে বিয়ের সানাই। এবার সামনে এলো টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ সায়েন বসুর বিয়ের খবর। দীর্ঘদিনের বান্ধবী রিনি মুখোপাধ্যায়ের সঙ্গে চার হাত এক করতে চলেছেন নায়ক।
বিভিন্ন ধারাবাহিকে নায়কের চরিত্রে দর্শকমহলের মন জয় করেছেন অভিনেতা সায়ন বসু। সম্প্রতি তিনি ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ধারাবাহিকে নায়ক অর্থাৎ রাজা রামকান্তের চরিত্রে সকলের প্রশংসা কুড়িয়েছেন। এবার সফল ধারাবাহিক চালানোর পাশাপাশি জীবনের নতুন অধ্যায়ে শুরু করতে চলেছেন অভিনেতা সায়ন। এবার অভিনেতার দীর্ঘ ৮ বছরের সম্পর্ক পরিণতি পেতে চলেছেন। সায়ন বাংলায় চলচ্চিত্র জগতে কাজ করলেও তার বান্ধবী বিদেশের মাটিতে নিজের প্রফেশন বেছে নিয়েছেন।
তবে তাদের মাঝে ভৌগলিক দূরত্ব থাকলেও প্রেমের সম্পর্কে কোন ছেদ পরেনি। তাই এবার দীর্ঘ সময় পেরানোর পর বৈদিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। তবে তারকাদের বিয়ে ততটা জাঁকজমক ভাবে হয়, অভিনেতা কে ততটা জাকজমক করতে দেখা যাবে না। বরং ভরপুর বাঙালিয়ানার সাজেই দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারকা জুটি। এমনকি বিয়ের কনের হাতে থাকবে মেহেন্দির জায়গায় আলতা। পুরোপুরি সাবেকিয়ানা সাজেই ফেব্রুয়ারি মাসেই তারা গাঁটছড়া বাঁধবেন। তবে বিয়ের পর তাদের এই নতুন লুক মানুষের মন কতটা জয় করবে সেটাই এখন দেখার।







