বিনোদন

ইনস্টাগ্রাম ছাড়ার ইঙ্গিত অনিতা হাসনান্দানির! অনুরাগীদের মধ্যে উদ্বেগের ছায়া

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনান্দানি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করে তাঁর ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া সর্বশেষ পোস্টে তিনি স্পষ্টতই জানান, দীর্ঘদিনের জন্য নয়, এবার তিনি সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে চান। অভিনেত্রীর কথায়,”দুঃখিত বন্ধুরা। অনেক হয়েছে, এবার বিদায় নেওয়ার সময় হয়েছে। এখন নিজের কথাই শোনার পালা।”

এই পোস্টের পর থেকেই অনুরাগীরা চরম উদ্বিগ্ন। অনেকেই মন্তব্য করে লিখেছেন,”আপনাকে ছাড়া ইনস্টাগ্রাম কল্পনা করা যায় না।” কেউ কেউ আবার জানতে চেয়েছেন,”কী হয়েছে? সব ঠিক আছে তো?” অভিনেত্রীর এই রহস্যময় বার্তা নেটিজেনদের মধ্যে জল্পনা আরও বাড়িয়ে তুলেছে। অনেকের ধারণা, হয়তো ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিতে চাইছেন অভিনেত্রী। কেউ আবার মনে করছেন, এটি হয়তো তাঁর নতুন কোনো প্রজেক্টের প্রচারের অংশ। তবে এ বিষয়ে অনিতার পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি।

‘কাব্যাঞ্জলি’, ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’-এর মতো একাধিক হিট সিরিয়ালে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন অনিতা। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফলোয়ার সংখ্যা কয়েক মিলিয়ন। তাই আচমকা এমন পোস্টে তাঁর ফ্যানদের মধ্যে হতাশার মেঘ ঘনিয়েছে। এখন ভক্তদের একটাই প্রশ্ন, এবার কি সত্যিই ইনস্টাগ্রামে আর দেখা যাবে না তাঁদের প্রিয় অভিনেত্রীকে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.