মহাকুম্ভ দীর্ঘ ১৪৪ বছর পর পূণ্য তিথি পেয়েছে প্রতি দেশ বাসি।এই মহাকুম্ভ স্নান করার জন্য হাজির হয়েছে বহু মানুষেরা। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড-টলিউডের তারকারা।
এবার মহাকুম্ভে দেখাগেছে দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্নাকে।
সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে এবার কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে।শনিবার প্রয়াগরাজে তামান্নার কাণ্ড দেখলে এমন ভাবনা মাথায় উঁকি দেওয়া অহেতুক নয়।
আসলে রিল লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার। শিবভক্তর চরিত্রে অভিনয় করার জন্যই এমন অবতার ধারণ করেছেন অভিনেত্রী।সিনেমার নাম ‘ওডেলা ২’। দক্ষিণী এই ছবিতে একজন শিবভক্ত আরাধ্যার ভূমিকায় ধরা দিতে চলেছেন তিনি। শিবশক্তির আঁধারে যে তৈরি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই শিবরাত্রির প্রাক্কালে শনিবার মহাকুম্ভে গিয়ে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তামান্না ভাটিয়া। জানা গিয়েছে, ‘ওডেলা ২’ ছবিতে এক নাগা সন্ন্যাসিনীর অবতারে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে অভিনেত্রীকে। টিজারে ইঙ্গিত, এই ধরাধামে যখনই কোনও অশুভ অন্ধকার শক্তি আসে, ঠিক সেইসময়ই রক্ষা করার জন্য যুগ যুগ ধরে আবির্ভাব ঘটে এক শুভ শক্তির। ‘ওডেলা ২’তে সন্ন্যাসিনী বেশে এমনই এক রক্ষাকর্তার ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়া। পয়লা ঝলক দেখে শিরদাঁড়া হিয়ে হিমস্রোত বইছে দর্শক অনুরাগীদের। সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার টিজার ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়িয়েছে।







