জেলা

ভয়াবহ আগুনে পুড়লো আসানসোলের হস্তশিল্প মেলা

ভয়াবহ আগুন, চারিদিক কালো ধোঁয়া। নিমেষেই পুড়ে ছাই কাঠের আসবাব, হস্তশিল্প সামগ্রী, টাকার বান্ডিল। বুধবার দুপুরে ভয়াবহ আগুনের কবলে পড়লো আসানসোলের হস্তশিল্প মেলা। চোখের পুড়ে ছাই হয়ে গেলো একাধিক দোকান।
এক ব্যবসায়ীর জানায়, ‘আমাদের দোকান ছিল এখানে, ছাই হয়ে গেছে পুরো। আগুন লাগার ১ ঘণ্টা ৪০ মিনিট পর দমকলের গাড়ি এসেছে। আমরা সব জায়গায় ফোন করেছি কেউ আসেনি। না আছে নিরাপত্তরক্ষী, না আছে পুলিশ, প্রশাসন, কেউ ছিল না। ‘
সরকারি মেলায় দমকলের ইঞ্জিনের অনুপস্থিতি পাশাপাশি দমকল দেরিতে আসার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য, ‘অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জাজনক। কেন সেখানে আগুন লাগল? আপনারা দমকলের ব্যবস্থা করেননি কেন? আসানসোল পুরসভা থেকে বলা হচ্ছে, আমরা বলেছিলাম দমকলকে থাকার জন্য। তারা ছিল না কেন দেখছি। দেখছি মানে? যাদের সমস্ত পুঁজি, পুড়ে ছারখার হয়ে গেল। আপনারা বলবেন দেখছি? আমরা দাবি করি, যাঁদের দোকান পুড়ে ছারখার হয়েছে, তাঁদের ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হোক।’

অন্যদিকে, আসানসোল পুরসভার মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা দমকলের গাড়ি থাকার জন্য লিখিতভাবে জানিয়েছিলাম। সবসময় দমকলের গাড়ি থাকার জন্য বলেছিলাম। আমরা তদন্ত করে দেখছি কার গাফিলতিতে এটা হয়েছে।’ এই ক্ষতি পূরণ হবে কী করে? সেই ভাবনাই তাড়া করে বেড়াচ্ছে এই ব্যবসায়ীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.