বিনোদন

অবশেষে অপেক্ষার অবসান, শুরু হল রঘু ডাকাতের শ্যুটিং

২৫ সালের শুরুতেই অভিনেতা তথা প্রযোজক দেব তোড়জোড় শুরু করে দিয়েছিল বহু প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাতে’র প্রি – প্রোডাকশন নিয়ে। এমনকি তার জন্য জোরকদমে প্রশিক্ষণ শুরু করে দিয়েছিলেন নায়ক দেব। এবার অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো। রঙের উৎসবের পর শুরু হলো ‘রঘু ডাকাত’ সিনেমার শ্যুটিং।

প্রতিবছর দুর্গাপুজোর সময় বড় পর্দায় চমক দেয় বাংলার সুপারস্টার দেব। এমনকি দর্শকমহল অপেক্ষায় থাকে সেই চমকের জন্য। এবারও তার অন্যথা হবে না। এবার পুজোয় পর্দা কাপাতে তৈরি হচ্ছে ‘রঘু ডাকাত’ সিনেমা। ২০২১ সাল থেকে এই সিনেমা নিয়ে চলছিল। অবশ্যই ২৫শে শুরুতে নির্ধারিত হয়েছে এই অপেক্ষাকৃত সিনেমার মুক্তি পাওয়ার দিনক্ষণ। সেই অনুযায়ী দেব নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিল। সিনেমার গান লাঠি খেলা শিখেছেন শহরের সেরা শিক্ষকদের থেকে। এছাড়াও প্রতিদিন ঘোরা চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। এবার দোলের উৎসব নায়ক পালন করেন রঘু ডাকাতের পুরো টিমের সঙ্গে। তারপরেই উৎসব মিটতেই রঘু ডাকাতের শ্যুটিং শুরু হয়ে গেল। সেই বিষয়ে নায়ক দেব নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমিক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

সোশ্যাল মিডিয়া রঘু ডাকাতের ছবি পোস্ট করে অভিনেতা তথা প্রযোজক দীপক অধিকারী লিখেছেন, “২০২১ সালে আমরা যে স্বপ্ন দেখেছি, তা বাস্তব রূপ নিচ্ছে। দুই শক্তিশালী স্তম্ভ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি (এসভিএফ) ছাড়া এই কাজ সম্ভব হত না। আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে একটি পয়সাও মূল্যবান। তবু তাঁরা এই দুর্দান্ত কাজটি করার সাহস দেখিয়েছেন। আমি ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এই ছবি নিয়ে আমরা যখন সবাই শুধু অন্ধকারই দেখেছি, তিনি একমাত্র আশাবাদী ছিলেন এই ছবি আলোর মুখ দেখবেই। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ২০২৫ এ বাংলা একটি ব্লকবাস্টার মুভি পেতে চলেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.