কলকাতাখেলাধুলা

‘বিরাট’ দোষে অভিযুক্ত ছেলেকে ছেড়ে দেওয়ার আবেদন মায়ের

গুরুদেবকে দেখতে পেলে যে গিয়ে হাতে পায়ে জড়িয়ে ধরবেন , তা মাকে বলে গিয়েছিলেন আগে থেকেই । আর শনিবার ক্রিকেটের নন্দন কাননে হলো ঠিক তেমনটাই । ২০২৫ আইপিএল মরশুমের প্রথম ম্যাচ দেখতে কাতারে কাতারে ক্রিকেট অনুরাগীরা ভির জমিয়েছিলেন ইডেন গার্ডেন্সে ।‌ তাদের মাঝেই ছিলেন ঋতুপর্ণও । পূর্ব বর্ধমান জেলার পারাতল গ্রামের বাসিন্দা ঋতুপর্ণ , এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এখনও বাকি অনেকটা জীবন। কিন্তু শনিবারই পাল্টে গেলো তার জীবনের গোটা দৃশ্য । একদিকে গুরুদেবের দর্শন , অপরদিকে ইডেন থেকে সোজা প্রিজন ভ্যানে । কিন্তু কি এমন হলো! যে ঋতুপর্ণকে চড়তে হল পুলিশের প্রিজন ভ্যানে !

শনিবার যখন কলকাতায় ভরা ইডেনে কেকেআর বনাম আরসিবির ম্যাচ চলছে , তখন গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়ে ঋতুপর্ণ। বাকি বিরাটিয়ান দের মতো , তারও সাধ ছিল একটাই , গুরুদেব বিরাটকে একবার জড়িয়ে ধরার , তাঁর পায়ে গিয়ে লুটিয়ে পড়ার । শনির সন্ধ্যায় পূর্ণ হয় ঋতুপর্ণের সেই ইচ্ছাও। শনিবার ইডেনের ব্যারিকেড টপকে স্বপ্নের জগতে পৌঁছে যায় ঋতুপর্ণ । কাছে পায় বিরাট কিং কোহলিকে । কিন্তু খুব দ্রুতই স্বপ্নভঙ্গ হয়ে যায় তার । বিরাটের কাছ থেকে আলাদা করে , দ্রুত তাকে সরিয়ে নিয়ে যায় পুলিশ । ঋতুপর্ণের বিরুদ্ধে দায়ের হয় অপরাধমূল অনুপ্রবেশের মামলা । আপাতত ‘ বিরাট ‘ দোষে হেফাজতেই রয়েছে নাবালক ।

এমত পরিস্থিতিতে যখন , বাকি বিরাট ভক্তরাও ঋতুপর্ণের মতো একবার অন্তত বিরাটের স্বপ্নময় জগতে ভাসতে চাইছেন , সেই সময় তার মা কাকলী পাখিরার কাতর আবেদন , “বিরাট কোহলি ও অন্যান্য খেলোয়াড়রা ওকে ক্ষমা করে দিন। বিরাট ওর কাছে ভগবানের মতো। আবেগেই এমন ভুল করে ফেলেছে। ” তবে শুধু বিরাট নয় , কলকাতা পুলিশের কাছেও কাতর আবেদন জানিয়েছেন ঋতুপর্ণের মা । তার মা আরো বলেছেন , “ছোট থেকে ক্রিকেট ওর কাছে একটা নেশা। প্রথমে জামালপুর, তারপর কলকাতার বেলেঘাটায় ক্রিকেট কোচিংয়েও নিতে যেত সে। সেদিন IPL দেখতে যাচ্ছে জানতাম, কিন্তু এমনটা যে সত্যি ঘটিয়ে ফেলবে, তা আন্দাজ করতে পারিনি। “

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.