রাজনীতি

শুভেন্দুকে কটাক্ষের মাঝেই দিলীপকে নিয়ে প্রসংশা হুমায়ূনের !

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে গিয়ে , আরেক বিজেপি নেতারই প্রসংশা করে বসলেন তৃণমূলের ভরতপুরের হুমায়ূন কবীর ! দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তৃণমূল নেতা । যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে । হুমায়ূন কবীরের কথায় , “শুভেন্দু চক্রান্ত করে দিলীপকে জেতা আসন থেকে সরিয়ে দিয়েছে।” তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের পরেই জোড় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।

তৃণমূলের বিধায়ক হুমায়ূন কবীর , শুভেন্দুকে কটাক্ষ করতে গিয়ে বলেন , “নেতা কে বড় আর কে ছোট, সেটা তাঁর আচরণে প্রমাণিত হয়। ২০১৫ সালের আগে কেউ বোঝেনি, দিলীপ ঘোষ একজন উল্লেখযোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করবেন। ২০১৬-তে তিনি নির্বাচন ফেস করে খড়্গপুরের মতো জায়গায় আমাদের ১০ বারের এমএলএ জ্ঞান সিং সোহমপালকে হারিয়ে নির্বাচিত হলেন। ২০১৯-এও তিনি জিতে গেলেন। সাংসদ হলেন। ২০২৪ সালে তাঁর জেতা সিট থেকে শুভেন্দুরা চক্রান্ত করে পূর্ব বর্ধমান পাঠিয়ে দিল। সেই ব্যক্তি বড় না ছোট, সেটা মূল্যায়ন করা যাবে না। শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে খুব ভালবাসে। ২০১৬ সালে তো আমাকেও শুভেন্দু চক্রান্ত করে তৃণমূলের টিকিট পেতে দেয়নি।”

হুমায়ূনের মন্তব্যে পাল্টা দিলীপ ঘোষের প্রতিক্রিয়া , “এ ব্যাপারে আমার কী বলার থাকতে পারে। কেউ আমার প্রশংসাও করতে পারেন, নিন্দাও করতে পারেন। ওনার পর্যবেক্ষণ উনি বলেছেন, আমি কী বলতে পারি। হুমায়ুন কবীরও একসময়ে আমার হাত ধরে আমাদের দলে এসেছেন। আমার সঙ্গে বন্ধুত্ব আছে, শত্রুতা নেই। কিছু মতপার্থক্য রয়েছে। তবে যে কেউ তাঁর মত প্রকাশ করতেই পারেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.