ক্রাইমদেশ

বিয়ের মাত্র ১৫ দিন পর স্বামীকে খুন করলো স্ত্রী

মাত্র ১৫ দিনের বিবাহিত জীবনেই প্রাণহানী হল দিলীপ যাদবের। ২৫ বছর বয়সী দিলীপ উত্তর প্রদেশের আরিয়া জেলার ২২ বছরের প্রগতিকে বিয়ে করেন। তার ঠিক ১৫ দিন পর ১৯ মার্চ দিলীপকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় একটি ক্ষেতের ধারে। প্রথমে তাকে বিধুনার কমিউনিটি হেল্থ সেন্টারে ভর্তি করা হয়। পরবর্তীতে সাইফাই হাসপাতাল এবং ক্রমানুসারে মধ্য প্রদেশের গোয়ালিয়রে ও আগ্রায় তাকে ভর্তি করা হয়। অবশেষে ২১ মার্চ আরিয়া হাসপাতালে দিলীপকে মৃত বলে ঘোষণা করা হয়। আরিয়া পুলিশ সুপারিনটেনডেন্ট অভিজিৎ আর শঙ্কর জানিয়েছেন সিসিটিভি ফুটেজ মারফত বোঝা যায় যে দিলীপের স্ত্রী প্রগতি এবং প্রগতির প্রেমিক অনুরাগ আলিয়াস মনোজ দুজনে মিলে প্ল্যান করে কন্ট্রাক্ট কিলার রামজী চৌধুরীকে টাকা দিয়ে দিলীপকে খুন করার কথা বলে। সূত্রানুসারে জানা যায় বিয়ের সাগুনে পাওয়া দুই লক্ষ টাকা রামজীকে দেয় প্রগতি যাতে দিলীপকে খুন করা হয়। প্রগতি, অনুরাগ এবং রামজি এই তিনজনকেই পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.