তীব্র তাপদাহে পুড়ছে দেশের নানা প্রান্ত। প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গ সহ দেশের ৯ রাজ্যে তাপ প্রবাহের সর্তকতা জারি করল আবহাওয়া অফিস।
প্রসঙ্গত, ১২ই এপ্রিল থেকে তীব্র গরম। টানা সাতদিন ধরে কলকাতার আবহাওয়া ৪০ ডিগ্রির ঘরে। চলছে তাপপ্রবাহ। শেষবার সাত বছর আগে এমনটা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৬ সালে শেষবার টানা আটদিন কলকাতার আবহাওয়া ৪০ ডিগ্রির ঘরে ছিল। তবে এবার সেই রেকর্ড ভাঙবে কি না সেটাই এখন দেখার।
আবহাওয়া দফতর জানিয়েছে, সাত বছর আগে কলকাতায় টানা আটদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। এবার সেই রেকর্ড ভাঙার মুখে।
হাওয়া অফিস সূত্রের খবর, বুধ ও বৃহস্পতিবারও কলকাতায় তাপপ্রবাহ চলবে। ফলে এবারই সাত বছর আগের রেকর্ড ভাঙতে পারে।
অন্যবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে আদ্রতা থাকে। ফলে তাপপ্রবাহ সেভাবে থাকত না। এবার উত্তর-পশ্চিমের শুকনো হাওয়া বেশি ঢুকছে।
আর তার ফলে কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া রয়েছে। যা আরও অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে।
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণায় এবার গরম হাওয়া বইছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে।







