হনুমানের তান্ডবে অতিষ্ট গোটা গ্রাম। ভয়ে সিঁটিয়ে রয়েছে মানুষজন।ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন।ঘরের বাইরে পা রাখার আগেই হাতে নিচ্ছেন লাঠি।এযাবৎ আক্রান্ত হয়েছেন সাত জন।গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ঘটনাস্থল সুন্দরবনের বাসন্তী ব্লকের হোগল নদীর তীরে অবস্থিত হাড়ভাঙ্গী গ্রাম।বিগত প্রায় একমাস আগে পূর্ণবয়স্ক এক হনুমান গ্রামে হাজীর হয়েছিল।দলছুট হনুমানটি ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠে।গ্রামের মধ্যে শুরু করে তান্ডব।গৃহপালিত পশু থেকে শুরু করে সাধারণ মানুষ দেখতে পেলে কামড় দেওয়ার জন্য দৌড়ে যায়। হনুমানের তান্ডবে সাধারণ মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছেন।হনুমানের আক্রমণে এযাবৎ দুটি পাড়ায় আক্রান্ত হয়েছেন ৭ জন। এছাড়াও ১০/১২ টি কুকুর আক্রান্ত হয়েছে। পাশাপাশি কুকুরে কামড়ে জখম হয়েছে হনুমানও। কুকুরের কামড় দেওয়ার পর থেকেই আরো বেশী হিংসাত্মক হয়ে উঠেছে দলছুট হনুমানটি।গ্রামবাসীদের দাবী বনদফতরের লোকজন যদি হনুমানটি উদ্ধার করে নিয়ে যায় তাহলে ভালো হয়। চিকিৎসা পরিষেবাও মিলবে।যেহেতু কুকুর কামড় দিয়েছে, সেহেতু জলাত্মঙ্কে আক্রান্ত হতে পারে হনুমান। সেক্ষেত্রে আরো বেশী তান্ডব শুরু হবে আক্রান্ত হবে অসংখ্য মানুষ।
Read Next
November 4, 2026
স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘোরাঘুরি! গঙ্গারামপুরে চাঞ্চল্য, মন্দির থেকে গ্রেফতার স্বামী
November 4, 2026
গোবরডাঙার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের মেয়েকে ধর্ষণের অভিযোগ, সাহায্যের নাম করে সল্টলেকেও নির্যাতন! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলারের ছেলে
November 3, 2026
২০১৬ সালের পুরনো মামলা, ঝাড়গ্রাম আদালতে হাজির দিলীপ ঘোষ! কী অভিযোগে শুনানি?
November 3, 2026
উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ ৮ ট্রেকার, পাঁচজনই বাঁকুড়ার! দু’দিন পরও মেলেনি সন্ধান
November 3, 2026
নিজের দলের কর্মীদের কাছেই মার খেয়ে হাসপাতালে বিধায়ক
November 2, 2026
ছেলের ডাকে ঘরে ফিরে মর্মান্তিক পরিণতি! ব*টি দিয়ে স্ত্রীর গ*লা কা*টল স্বামী
Related Articles
বহরমপুর শ্লীলতাহানি কাণ্ডের পর সরকারি আবাসনে গেলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি
May 12, 2024
ঝা চকচকে বাড়ি ঝড়ের বেগে বেড়েছিল “কিডনি গ্যাং”-এর শীতলের সম্পত্তি! অবশেষে অ্যাকাউন্ট ফ্রিজ
April 2, 2025
Check Also
Close
-
রেমালের পর ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে দিন কাটাচ্ছে সুন্দরবনবাসী।October 22, 2024





