কলকাতা

পার্কস্ট্রিটে বাস দুর্ঘটনা, রেলিং ভেঙে ডিভাইডারে উঠে পড়ল যাত্রীবাহী বাস

আবার কলকাতার বুকে পথ দুর্ঘটনা। এবার একেবারে শহর কলকাতার প্রাণ কেন্দ্র পার্কস্ট্রিটে।
আজ সকালে হাওড়া থেকে যাদবপুর যাচ্ছিল বাসটা।
পার্কস্টিটে এসে হঠাৎ যাত্রীবাহী চলন্ত বাসটি রেলিং ভেঙে ডিভাইডারে উঠে পড়ে। বাসে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন আহত হয়েছে । আর ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে

কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা? বেপরোয়া গতি নাকি যান্ত্রিক ত্রুটি ? খতিয়ে দেখছে পুলিশ। বাসের ট্রাই রড ভেঙে যাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণেই বাস দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। সরকারি বাসের রক্ষণাবেক্ষণ কি ঠিকঠাক হয় কীনা সে বিশ্ব খতিয়ে দেখছে পুলিশ । এই দুর্ঘটনায় কোনও পথচারীও আহত হয়নি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.