রাজ্য

বিরিয়ানির প্যাকেটে আসা চিরকুট পড়ে হতবাক ক্রেতা

একভাবে অফিসে বসে কাজ করতে করতে খিদে পায় কর্মীর। সহকর্মীকে এই কথা জানাতেই সে বিরিয়ানি অর্ডার দেওয়ার পরামর্শ দেয়। তাই দুজনে মিলে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে বিরিয়ানি অর্ডার করে অপেক্ষা করতে থাকে বিরিয়ানি আসার। যথা সময়ে ডেলিভারি বয় এসে বিরিয়ানি দিয়ে যায়। প্যাকেট খুলতেই বিরিয়ানির সাথে বেরিয়ে আসে চিরকুট। হাতে লেখা সেই চিরকুট পড়ে অবাক হন দুজন কর্মীই।

‘নিখিল সি’ নামের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কাজ করেন নিখিল। তিনি উদ্ধৃত পোস্টে লিখে জানান যে, “অফিসে কাজ করতে করতে খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই অনলাইনে খাবার ডেলিভারি সংস্থা থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম আমি এবং আমার সহকর্মী যশ। অফিসের ঠিকানায় খাবার পৌঁছলে বিরিয়ানির প্যাকেট খুলতেই আমরা অবাক। খাবারের প্যাকেটের ভিতর থেকে হাতে লেখা একটি চিরকুট পাই। যে ডেলিভারি বয় খাবার দিতে এসেছিলেন, এই চিরকুট তাঁরই লেখা।”

হাতে লেখা সেই চিরকুটে লেখা ছিল ডেলিভারি বয়ের আর্জি। চিরকুটে লেখা,”আমি কলেজ পড়ুয়া। গরমের ছুটিতে ইন্টার্নশিপ করতে চাই। তবে সেল্‌স বিভাগে নয় মার্কেটিং বিভাগে।” চিরকুটে নিজের ফোন নম্বর দিয়ে প্রয়োজনে হোয়াটস্‌অ্যাপ করার অনুরোধ করেছেন সেই ডেলিভারি বয়। চিরকুটের ছবি লিঙ্কডইন-এ পোস্ট করে ক্রেতা নিখিল প্রশংসা করে লিখেছেন, ”তরুণ যে এমন অভিনব কায়দায় ইন্টার্নশিপ করতে চাওয়ার আর্জি জানিয়েছেন তা দেখে আমি অবাকও হয়েছি সাথে আমার খুব ভালো লেগেছে । সব সময় সব কিছু মেল লিখে হয় না। বিরিয়ানির প্যাকেটের মধ্যেও কখনও কখনও হাতে লেখা চিঠি চলে আসতে পারে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.