দেশ

সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রেস ইনফরমেশন ব্যুরো র প্রেস বিজ্ঞপ্তি!

নিয়ন্ত্রণ রেখা যেন বারুদের স্তূপ গতকালের পর আজ ফের রাতের অন্ধকারে ভারতের একাধিক সামরিক ঘাঁটিকে নিশানা করার চেষ্টা করল পাকিস্তান। প্রেস ইনফরমেশন ব্যুরো তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা হামলা চালায় অবন্তিপুর, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নল, ফালোদি, উত্তরালাই এবং ভুজের মতো গুরুত্বপূর্ণ এলাকায়। তবে ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা ব্যর্থ করে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানের হামলার ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে, যা তাদের হামলার প্রমাণ।

আজ সকালে এর যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে ভারত। সূত্রের খবর, লাহোরের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের এই পদক্ষেপ স্পষ্টতই পাকিস্তানের হামলার তীব্রতার সমান।
অন্যদিকে, নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় গোলাগুলি চালাচ্ছে পাক সেনা। মর্টার ও ভারী কামান দেগে তারা হামলা চালাচ্ছে কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার ও রাজৌরি সেক্টরে। এই হামলায় ১৬ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে তিনজন মহিলা ও পাঁচজন শিশু রয়েছে। বাধ্য হয়ে ভারতকেও এর জবাব দিতে হয়েছে এবং পাক বাহিনীর গোলাগুলি থামানো গেছে।
ভারতীয় সশস্ত্র বাহিনী আবারও জানিয়েছে, তারা উত্তেজনা বৃদ্ধি করতে চায় না। তবে পাকিস্তানের সামরিক বাহিনী যদি একই পথে হাঁটে, তাহলে ভারতও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.