পাকিস্তানের হাইকমিশনের আধিকারিক নিজের কাজ বাদেও বাইরের বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত ! এবার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে ভারত ছাড়ার নির্দেশ । নয়া দিল্লির এই নতুন নির্দেশে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের কাজের বাইরে গিয়ে গুপ্তচরবৃত্তি করছেন । বিদেশ মন্ত্রকের কথা অনুযায়ী , পাক হাইকমিশনের আধিকারিক , ভারতের মাটিতে থেকে এমন কিছু কাজ করেছিলেন , যা তার যে সরকারি ট্যাগ রয়েছে , তার সাথে খাপ খায় না।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে , পাক হাইকমিশনের ওই আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলার পাশাপাশি , দিল্লির পাক শীর্ষ কূটনীতিককেও এই বিষয়ে তলব করা হয়েছে এবং তাকে এই সিদ্ধান্ত সংক্রান্ত যাবতীয় নির্দেশিকাও দেওয়া হয়েছে ।
অপরদিকে , ইসলামাবাদ আবার একই অভিযোগ এনেছে পাকিস্তানে থাকা ভারতের হাইকমিশনের এক আধিকারিকের বিরুদ্ধে । সূত্রের খবর , ওই ভারতীয় আধিকারিককে পাকিস্তান পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করেছে এবং তাকেও ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার আদেশ দেওয়া হয়েছে ।







