চলতি মাসে ফের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ২২,২৩ ও ২৪ মে চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে। বেসরকারি বাস মালিকদের দাবি বাস, মিনিবাস ও স্কুলবাস এই ধর্মঘটে সামিল হবে।
শুক্রবার জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট-এর তরফ থেকে তপন বন্দ্যোপাধ্যায় বলেন,”ধর্মঘটে আমরা অনড়।করোনা পরবর্তী সময়ে পরিবহণ শিল্প ধুঁকছে। করোনাকালে ২ বছর বাস-মিনিবাস রাস্তায় নামেনি। অথচ ১৫ বছর সংক্রান্ত নিয়মের গেরোয় বহু বাস বসিয়ে দিতে হচ্ছে। আমাদের দাবি ছিল, আমাদের বাড়তি ২ বছর সময় দেওয়া হোক। কিন্তু তা পূরণ হয়নি। তার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার থেকে টানা ৭২ ঘণ্টা বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও পুলিসি জুলুম, বাড়তি কর আদায় সহ একাধিক সিদ্ধান্তের বিরোধিতায় বেসরকারি বাস মালিক ও শ্রমিকরা একজোট হয়েছেন।”এছাড়াও পুলিসি জুলুম, বাড়তি কর আদায় সহ একাধিক সিদ্ধান্তের বিরোধিতায় বেসরকারি বাস মালিক ও শ্রমিকরা একজোট হয়েছেন।







