খেলাধুলা

শিলিগুড়ি পৌর নিগম ইস্ট বেঙ্গল ক্লাবের নামে নামকরণ করতে চলেছে একটি রাস্তার! শুভ সূচনা আগামী ৩০ শে এপ্রিল

শিলিগুড়ি পৌর নিগম ইস্ট বেঙ্গল ক্লাবের নামে নামকরণ করতে চলেছে একটি রাস্তা যার শুভ সূচনা হবে আগামী ৩০ শে এপ্রিল । তারই প্রস্তুতি পর্ব সরজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।

আজ শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়াম থেকে শিলিগুড়ি জার্নালিষ্ট ক্লাবের রাস্তায় উদ্বোধন হবে এই জনপ্রিয় ক্লাবের নামে। এদিন মেয়র গৌতম দেব জানালেন মোহনবাগানের নামে রাস্তা হয়ে যাবার পরে অনেকেই আমাকে বলেছেন কবে ইষ্টবেঙ্গলের নামে রাস্তা তৈরী হবে। আমি নিজেও একজন ইষ্টবেঙ্গল সমর্থক। আমিও চাই আমার প্রিয় দলের নাভে রাস্তা হোক।

শিলিগুড়ি বরাবরই ইষ্টবেঙ্গরের শহর বলে পরিচিত। তাই এখানে দলের নামে এতদিন কোন রাস্তা ছিল না তাই আমারও খারাপ লাগত। আর সেদিন মোহনবাগানের নামে রাস্তা হয়ে যাবার পর থেকে আমার কাছে ফোনের পর ফোন আসতে শুরু করেছে কবে দলের নামে রাস্তা করা হবে। আজকে দেখে গেলাম। আমরা মোটামুটি তৈরী আগামী তিরিশ তারিখের জন্য।

আগামী তিরিশ তারিখ সকালেই উদ্বোধন করা হবে ইষ্টবেঙ্গল ক্লাবের নামে তৈরী রাস্তার। আমি খুব আনন্দিত। আর সেদিন আমি মোহনবাগান সমর্থকদেরও বলব আসতে। সবার জন্য তৈরী হবে এই রাস্তা, জানালেন মেয়র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.