লাইভ পারফরম্যান্সে বেশিরভাগ সময় পাগড়ি বেঁধে মঞ্চ কাঁপাতে দেখা যায় তাকে। এটা কি শুধুই স্টাইল, নাকি এর পেছনে রয়েছে কোনো বিশেষ কাহিনী!?২০২১-এর ৬ জুন থেকে তাঁকে পাগড়িতে দেখা গিয়েছে। সেই সময় বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিষ। দিকে দিকে স্বজনহারার শোক। যে যার নিজের বাড়ি ফিরে গিয়েছেন। অরিজিৎও সেই সময় মুম্বই ছেড়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ফিরে আসেন। তখন থেকেই নাকি তিনি পাগড়ি পরাও শুরু করেন। গায়কের যুক্তি, তিনি তাঁর শিক্ষা-সংস্কৃতির শিকড়ে ফিরে যেতে চেয়েছিলেন। তাই এই বিশেষ বেশ।
এই প্রসঙ্গে তাঁর ঘনিষ্ঠ জনেরা আরও একটু আলোকপাত করেছেন। তাঁদের কথায়, অরিজিতের মা বাঙালি। বাবা শিখ। তাই অরিজিৎ বাবার ধর্মকে সন্মান করে, তাঁর পরিবারের পুরনো রীতি ফেরাতেই পাগড়ি পরার চল ফিরিয়ে আনেন তিনি।







