বিনোদন

বলিউডে বনি, ‘কাইসে বাতায়েঁ’ মাধ্যমে অভিষেক হতে চলেছে

বলিউড তাদের নতুন রোম্যান্টিক মিউজিক ভিডিও ‘কাইসে বাতায়েঁ’ নিয়ে হাজির। এই প্রথমবার জুটি বাঁধলেন টলিউডের পরিচিত মুখ বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী স্নেহা বোস। পরিচালক রানা আচার্য্যের নিপুণ পরিচালনায় উঠে এসেছে এক নিঃশব্দ ভালোবাসার গল্প, যা শহরের কোলাহল ছাপিয়ে মন ছুঁয়ে যাবে দর্শককে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষ। বিশেষ বিষয় হলো, এই রোম্যান্টিক গানটির সুর ও কথা দুই-ই দিয়েছেন পরিচালক রানা আচার্য্য নিজে। ‘নর্থ স্টার ফিল্ম এন্ড মিউজিক’ এবং নন্দলাল সরকার-এর প্রযোজনায় নির্মিত এই ভিডিওটির সম্পূর্ণ শ্যুটিং হয়েছে কলকাতার বুকে।
গানের গল্পে বনি ও স্নেহার চরিত্র দুটি প্রথমে একে অপরের অচেনা হলেও, কলকাতার রাস্তায় তাদের বারবার দেখা হওয়া থেকে এক গভীর টান জন্মায়। ধীরে ধীরে এই টান পরিণত হয় এক মায়াবী ভালোবাসায়। তবে জীবনের চাওয়া সব সময় পূরণ হয় না। সময়ের চক্রান্তে তাদের আলাদা হতে হয়, হাসিগুলো পরিণত হয় স্মৃতিতে, কিছুটা কষ্ট আর কিছুটা মিষ্টিতার রেশ রেখে। কিন্তু ভালোবাসা হার মানে না। যে সময় তাদের দূরে সরিয়েছিল, সেই সময়ই আবার তাদের কাছে নিয়ে আসে। ‘কাইসে বাতায়েঁ’ এভাবেই এক হারানো ভালোবাসা আর নতুন করে ফিরে পাওয়ার গল্প বলে।
গান প্রসঙ্গে বনি সেনগুপ্ত জানান, “দর্শকরা খুব ভালো একটা গান উপহার পাবে। বলিউডের এই রকম গানে স্নেহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষের কণ্ঠে প্রেমের গান অনবদ্য। পরিচালক রানা আচার্য্য এবং নর্থ স্টার ফিল্ম এন্ড মিউজিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার। আশা করছি গানটা সবার ভালো লাগবে।” এই নতুন জুটি এবং মিষ্টি প্রেমের গল্প দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.