বাড়ীতে বা বাড়ীর আশেপাশে সাপ দেখলে আপনারা
সাপকে আটকানোর জন্য, অনেকেই কার্বলিক এসিড, ন্যাপথলিন, ফিনাইল, ব্লিচিং পাউডার, বিভিন্ন ধরনের স্নেক রিপেলেন্ট কেমিক্যাল ব্যবহার করেন।
আজকাল দূষণের হাত থেকে বাঁচতে অনেকেই বাড়ির ছাদে বা বাইরের এলাকায় গাছ লাগান। গাছপালা যেমন বাড়ির সৌন্দর্য বাড়ায়, তেমনি চারপাশে সবুজের ছোঁয়া এনে দেয়।কিন্তু জানেন কি এমন কিছু প্রাকৃতিক গাছ রয়েছে যা সাপ সবসময় এড়িয়ে চলতে চায়। বাড়িতে নির্দিষ্ট কিছু গাছ লাগালে সাপের প্রবেশ অনেকাংশে কম হয়। তেমনি কিছু গাছ নিয়ে আলোচনা থাকছে আজকের এই প্রতিবেদনে।
১. লেমনগ্রাস এই সুগন্ধি ঘাসে থাকে সিট্রোনেলা, যা মশার বিরুদ্ধেও ব্যবহৃত হয়। এর তীব্র সাইট্রাস ঘ্রাণ সাপের একেবারেই অপছন্দ।
২. সর্পগন্ধা বা ভারতীয় সর্পমূল এই ভেষজ গাছের গন্ধ সাপদের দম বন্ধ করে দেয়। বহু প্রাচীনকাল থেকে এটি সাপ তাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে।
৩. ওয়ার্মউড তীব্র, তিক্ত গন্ধযুক্ত এই গাছ শুধু সাপ নয়, নানা ধরনের পোকামাকড় দূরে রাখতে সক্ষম। রক্ষণাবেক্ষণেও ঝামেলা কম।
৪. গাঁদা ফুল গাঁদা ফুল শুধু বাগানকে রঙিন করে তোলে না, এর শিকড় থেকে নির্গত এক প্রাকৃতিক রাসায়নিক পদার্থ সাপসহ অনেক ধরনের পোকামাকড় ও নেমাটোডকে দূরে রাখে।
৫. শাশুড়ি-জামাই গাছ (Mother-in-Law’s Tongue / Snake Plant) এই জনপ্রিয় ইনডোর প্ল্যান্টটির লম্বা, শক্ত পাতা সাপদের চলাফেরায় অসুবিধা তৈরি করে। এছাড়াও এর গন্ধও সাপদের অপছন্দ।







