Uncategorized

তবে কি সত্যি এবার দিন ফুরিয়ে এলো মিঠাইয়ের? সৌমিতৃষার পোস্টে সেরকমই ইঙ্গিত!

 

বাংলা ধারাবাহিকের দুনিয়ায় এই ধারাবাহিক আপাতত সবথেকে পুরনো। মিঠাইয়ের মত ভক্ত সংখ্যা আর অন্য কোন ধারাবাহিকে দেখা যায় না। কিছুদিন আগেই মিঠাই বন্ধের গুঞ্জনে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। যদিও পরে জানা যায় যে আপাতত বন্ধ হচ্ছে না মিঠাই।

 

এরই মধ্যে পুনরায় মিঠাই বন্ধ হওয়ার গুঞ্জন এর ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায় তাও আবার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর ফেসবুক পোস্ট কে ঘিরেই।

 

ধারাবাহিক বা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের পোস্ট দেখেই কিছুটা আন্দাজ করা যায় যে কোন ধারাবাহিক কত দিন চলবে। ঠিক যেমনটা হয়েছিল স্টার জলসার ‘গাটছড়া’ ধারাবাহিক বন্ধ হওয়ার আগে। দর্শকদের দাবি ছিল বর্তমানে মিঠাইয়ের গল্প একেবারেই তাদের মনোরঞ্জন করতে পারছে না।

 

তাহলে হয়তো সত্যিই এবার বন্ধ হতে চলেছে মিঠাই। দীর্ঘদিন ধরে সমবয়সী অভিনীত অভিনেত্রীরা একসঙ্গে কাজ করার ফলে দারুন বন্ধুত্ব তৈরি হয় তাদের মধ্যে। তাই জন্য মাঝে মাঝেই সেটের সমস্ত হাসি ঠাট্টা হুল্লর সোশ্যাল মিডিয়া তুলে ধরলেন সৌমিতৃষা। কিছুটা নস্টালজিক হয়েই বলতে পারেন।

 

যদিও কান পাতলে শোনা যাচ্ছে , মিঠাই বন্ধ হবে এই গুঞ্জন এবার বাস্তবতা রূপ নিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.