Uncategorizedখেলাধুলা

স্পিনের ফাঁদে লিভিংস্টন! রানের খরায় ক্যাপ্টেন স্কাই

রাজকোটে উত্তর দিতে মরিয়া অধিনায়ক সূর্য কুমার যাদবের ব্যাট। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের সাম্প্রতিক পারফরম্যান্স উদ্বেগজনক। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচে মাত্র ২৬ রান করে তিনি চাপে ছিলেন। এরপর ঘরের মাটিতেও নিজেকে ফিরে পেতে ব্যর্থ হন। রাজকোটে শ্রীলঙ্কার বিপক্ষে তার প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির স্মৃতি তাকে আত্মবিশ্বাস দিতে পারে। তবে, টানা ব্যর্থতার পর দলকে নেতৃত্ব দেওয়া এবং নিজের ব্যাটিং ছন্দ ফিরে পাওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টন তার স্পিন খেলায় দক্ষতার জন্য পরিচিত হলেও ভারতের চার স্পিনারের সামনে নড়বড়ে। কলকাতায় ভরুণ চক্রবর্তীর গুগলির ফাঁদে পড়ে বোল্ড এবং চেন্নাইয়ে অক্ষর প্যাটেলের বাউন্সে ক্যাচ দিয়ে ফিরে যান। স্পিন সামলানোর কৌশল তৈরিতে ব্যর্থ হলে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুনাম ম্লান হতে পারে।

ভারতের স্পিন আক্রমণ এবং সূর্যের ব্যাটিং ফর্ম ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজকোটে সূর্য আবার উজ্জ্বল হতে পারবেন কি না ও লিভিংস্টন স্পিনের বিরুদ্ধে কতটা কার্যকর হবেন, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.