রাজ্য

চাকরিহারাদের ভাতা প্রকল্পে বড় ধাক্কা! অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

রাজ্যের ঘোষিত ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম ২০২৫’-এ বড় ধাক্কা! চাকরি হারানো গ্রুপ সি ও ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

মামলাকারীদের সওয়ালে স্পষ্ট অভিযোগ— সুপ্রিম কোর্টের নির্দেশে যাঁদের চাকরি বাতিল, তাঁদের কাছ থেকে টাকা ফেরত না নিয়ে সরকার কীভাবে ‘ভাতা’ দিতে পারে? দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও কীভাবে বাড়িতে বসে মাসে ২০-২৫ হাজার টাকা পাবেন তাঁরা?

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেবে রাজ্য। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরেই এই সিদ্ধান্ত।

তবে ৯ জুন বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক পর্যবেক্ষণে প্রশ্ন তুলেছিলেন— এত দ্রুত এই প্রকল্প কেন? কোনও যাচাই-বাছাই ছাড়াই এই আর্থিক বরাদ্দ কীভাবে সম্ভব?

২০ জুন রায় ঘোষণার দিনে বিচারপতি জানান, অন্তর্বর্তী স্থগিতাদেশ কার্যকর থাকবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্যকে আগামী ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে, এবং মামলাকারীরা তার ২ সপ্তাহের মধ্যে জবাব দেবে।

বিচারপতির প্রশ্ন— “ভাতার অঙ্ক নির্ধারণের ভিত্তি কী? কতজন এই টাকা পাবেন? অতীতে এমন নজির আছে?”

রাজ্যের তরফে জানানো হয়েছে, এটি একটি অন্তর্বর্তী সিদ্ধান্ত এবং নির্দিষ্ট খাত থেকে বরাদ্দ। কিন্তু এত সহজে ভাতা? সেই প্রশ্নেই আপাতত লাগাম টানল কলকাতা হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.