নিয়োগ দুর্নীতির তদন্তে এবার CBI হাজির কালীঘাটের কাকু’র বাড়িতে। নিয়োগ দুর্নীতির তদন্তে এমন অনেকের নাম সামনে এসেছে, যাঁরা সাধারণ মানুষের কাছে সেভাবে পরিচিত ছিলেন না। তেমনই এক ব্যক্তি হলেন সুজয়কৃষ্ণ ভদ্র। দুর্নীতির তদন্ত করতে গিয়ে ‘কালীঘাটের কাকু’ হিসেবেই তাঁর নাম প্রথম আসে তদন্তকারী আধিকারিকদের হাতে। প্রথম ‘কালীঘাটের কাকু’র নাম সামনে এনেছিলেন গোপাল দলপতি। কুন্তল ঘোষ চাকরি বিক্রির টাকা কোথায় পৌঁছে দিতেন? এই প্রশ্নের মুখেই গোপাল দলপতি ‘কালীঘাটের কাকু’র কথা বলেছিলেন। তিনি দাবি করেছিলেন, কুন্তল ঘোষ নাকি টাকা পৌঁছে দিতেন ‘কালীঘাটের কাকু’র কাছে।
গত মার্চ মাসে সুজয়কৃষ্ণকে তলব করেছিল সিবিআই। আইনজীবীদের নিয়ে নিজাম প্যালেসেও গিয়েছিলেন তিনি। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। তবে সিবিআই গোয়েন্দারা কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, তা নিয়ে জল্পনা থাকলেও বেরিয়ে মুখ খোলেননি তিনি। সেই সময় বেশ কিছু নথিও নিয়ে গিয়েছিলেন তিনি। আর এবার তাঁর বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছে গিয়েছে সিবিআই।
যদিও পরে তাঁকে তলবও করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এবার সেই সুজয়কৃষ্ণের বাড়িতে হাজির সিবিআই । আজ , বৃহস্পতিবার সকালে ৬-৭ জন সিবিআই আধিকারিক তাঁর বেহালার বাড়িতে পৌঁছে গিয়েছেন। তাঁর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে।







