১২ জুনের সেই বিভীষিকাময় সন্ধ্যা। মাটি ছুঁয়ে আকাশে উড়তে না উড়তেই ভেঙে পড়ে যায় বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। মৃত্যু হয় ২৭০ জনের। মৃতদের মধ্যে শুধুই যাত্রীরা নন, ছিল এক হস্টেলের নিরীহ বাসিন্দারাও। গোটা দেশ শোকে স্তব্ধ। এখনো অনেক মরদেহ শনাক্ত হয়নি। সেই ভয়ঙ্কর দিনের মাত্র এক সপ্তাহ পেরোতেই সামনে এলো এমন এক তথ্য, যা শুনে শিউরে উঠেছে গোটা ভারত!
জানা গেছে, বিমান দুর্ঘটনার একদিন পরই ২০ জুন, গুরগাঁওয়ের অভিজাত অফিসে পার্টি করেছেন Air India SATS-এর উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। ডিজে সাউন্ডে জমজমাট ছিল আসর, চলছিল উচ্ছ্বাসের নৃত্য। এই AISATS সংস্থার হাতেই ছিল দুর্ঘটনাগ্রস্ত বিমানের গ্রাউন্ড সার্ভিসের দায়িত্ব! অথচ তারাই ঘটনার ৮ দিনের মাথায় উদযাপন করলেন মৃত্যুর উপরে নাচ?
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই পার্টির ভিডিও। দেখা যাচ্ছে সংস্থার সিওও আব্রাহাম জাকারিয়া থেকে শুরু করে BIAL-এর জিএম সমপ্রীত কোটিয়ান, সকলেই ডিজের তালে নেচে চলেছেন। আর তাঁদের সেই নাচ দেখে ক্ষুব্ধ দেশের সাধারণ মানুষ। কেউ বলছেন, “আমার ভাইয়ের দেহ খুঁজে পাইনি এখনও, আর ওরা পার্টি করছে!” কেউ বলছেন, “এই ভিডিও একেবারেই প্রহসন!”
AISATS মুখপাত্র বলেছেন, “ভিডিওর জন্য দুঃখিত।” কিন্তু মানুষ মানতে নারাজ। এই ‘দুঃখিত’ শব্দে কি ফিরবে সেই ২৭০ প্রাণ? যাঁরা চিরতরে নিখোঁজ, তাঁদের পরিবারের কান্না কি থামবে এই দায়সারা ক্ষমা চাওয়ায়?
এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—উচ্চমহলের বিবেক আজ শোকে নয়, শুধুই বিনোদনে ডুবে।





