কলকাতা

বাঘাযতীনে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইকচালক

বাঘাযতীন মোড়ে ফের একবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী রইল শহর কলকাতা। আজ সকাল প্রায় ১০:৪৫ নাগাদ এক বেপরোয়া লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকা দ্রুতগতির একটি লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে এবং রাস্তায় টেনে নিয়ে গিয়ে পিষে দেয়। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে মৃতদেহটি চিনে ওঠা প্রায় অসম্ভব। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে দেহের বিভিন্ন অংশ।

ঘটনার পর সঙ্গে সঙ্গে যাদবপুর থানার পুলিশ এসে মৃতদেহটি সাদা চাদরে মুড়ে উদ্ধার করে। বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। নম্বর প্লেট দেখে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ওই এলাকায় প্রায়শই উল্টো দিক থেকে দ্রুতগতির গাড়ি আসে। এক বাসিন্দা জানান,”এই রাস্তায় লড়ি দাঁড় করিয়ে পুলিশ টাকা তোলে, আর সেই সুযোগে লড়িগুলো রং রুটে চলে যায়। এবারও হয়তো ঠিক সেটাই ঘটেছে।”

ঘাতক লরির চালক ইতিমধ্যেই পালিয়ে গেছে। পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। প্রসঙ্গত, চলতি মাসেই বলরামপুরে ভয়াবহ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল, যেখানে এক বরযাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লোহার বোঝাই একটি লড়ির। একের পর এক দুর্ঘটনায় রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড়ো প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.