বক্স অফিসে ফের একবার হাসির ঝড় তুলতে আসছে জনপ্রিয় ‘মস্তি’ সিরিজের চতুর্থ কিস্তি— মস্তি ৪। ২০০৪ সালে ইন্দ্র কুমার পরিচালিত প্রথম ‘মস্তি’ সিনেমা দিয়ে শুরু হয়েছিল এই অ্যাডাল্ট কমেডি যাত্রা, যেখানে রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি ছিলেন কেন্দ্রীয় ভূমিকায়। এরপর ধারাবাহিকভাবে ‘গ্র্যান্ড মস্তি’ ও ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
তিনটি সিক্যুয়েলের পর এবার ‘মস্তি ৪’-এর পরিচালনার ভার নেওয়া হয়েছে মিলাপ মিলন জাভেরির হাতে। নতুন স্বাদের গল্প ও চরিত্র নিয়ে তৈরি হচ্ছে এই ছবি, যার শ্যুটিং ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়েছে।
এই ছবির গল্প থাকবে আগের তুলনায় কিছুটা ভিন্ন পথে। তবে প্রোমিস একটাই— নির্ভেজাল এন্টারটেইনমেন্ট! আপাতত নির্মাতারা ছবির কাস্টিং ও শ্যুটিং নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে জানা গিয়েছে, এই কিস্তিতেও থাকবে হাস্যরস, প্রেম ও অ্যাডাল্ট কনটেন্টের এক দারুণ মিশেল।
২০২৬ সালে মুক্তির লক্ষ্যে এগোচ্ছে ‘মস্তি ৪’। বক্স অফিসে আগের কিস্তিগুলোর মতোই এই সিনেমা ঝড় তুলবে, না কি দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে— তা বলবে সময়ই।







