বিনোদন

“দাদুর বেশ কিছু জিনিস আমার কাছে রয়েছে।”মহানয়কের প্রয়াত দিবসে জানালেন নাতি গৌরব

১৯৮০ সালে আজকের দিনে অর্থাৎ ২৪ জুলাই বাংলা সিনেমা জগতে ঘটেছিল এক শোকাহত ঘটনা। আজকের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাংলার মহানায়ক উত্তম কুমার। এই দিনেই বেশি করে ঠাকুরদার কথা মনে পড়ে, এমনটাই জানালেন নাতি গৌরব। যদিও ঠাকুরদা উত্তম কুমারকে চোখে কোনও দিন দেখেননি গৌরব। তিনি জানান, তাঁর জন্মের প্রায় বছর চারেক আগেই প্রয়াত হন মহানায়ক।

১৯৮০ সাল, ২৪ জুলাই, ভরা শ্রাবণে উত্তম কুমার প্রয়াত হন। সমগ্র বাংলা এ দিন স্তব্ধ হয়ে গিয়েছিল। গভীর শোকে ছিলেন মহানায়কের পরিবার ও ভক্তরা। উত্তম কুমার হলেন বাঙালির আবেগ ও ভালোবাসা। ঠাকুরদার বেশ কিছু পুরোনো স্মৃতি এখনও যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছেন গৌরব।

গৌরব এক সাক্ষাৎকারে বললেন,“ছোটবেলায় বাবাকে হারিয়েছি। ছোড়দাদু, ঠাকুমাকেও পেয়েছি খুব কম। তাই ঠাকুরদা সম্পর্কে খুব বেশি কিছু যে জানি, তা নয়। তবে দাদুর বেশ কিছু জিনিস আমার কাছে রয়েছে।” ছোটবেলা থেকেই উত্তম কুমারের ছবি দেখতেন গৌরব। তিনি জানান, ঠাকুরদার ‘নায়ক’ ছবিতে তিনি যে চশমা পড়তেন, সেই চশমার প্রতি আলাদা আকর্ষণ ছিল অভিনেতার৷

গৌরব আরও বলেন, “দাদুর স্যুট, টাই তো আছেই৷ তবে ছোট থেকে নায়কের ওই চশমার প্রতি আমার লোভ ছিল। ওটা আমার কাছে আছে। কিন্তু কখনও পরতে চাই না। সুচিত্রা সেন দাদুকে একটা লাইটার দিয়েছিলেন সেটাও যত্ন করে তুলে রেখেছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.