কলকাতাবিনোদন

নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী শ্রীলেখা ! দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের

নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ! এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি । শ্রীলেখা মিত্রের দাবী সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাকে । পোস্টার – ব্যানার দিয়ে ঘিরে ফেলা হয়েছে , তার বাড়ির সামনের অংশ। অভিনেত্রীর দাবী , তাকে হেনস্থা করা হচ্ছে সামাজিকভাবে বয়কট করে । উচ্চ আদালতও, তাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। যদি মামলা দায়ের হয় , তাহলে এই মামলার শুনানি হতে পারে , আগামী সপ্তাহে ।

শ্রীলেখা মিত্রের মতে , কিছুদিন আগে , রাজ্যের সরকার তথা শাসক দল বিরোধী বেশ কিছু কার্যকলাপ করায় , এবার সামাজিকভাবে তাকে বয়কট করে , হেনস্থা করা হচ্ছে । উল্লেখ্য তিনি শুধু রাজ্য সরকারকে নয় , কেন্দ্র সরকারকেও একহাত নিয়েছিলেন । তিনি বলেন, “বিজেপিকে জিজ্ঞেস করুন, যে সিবিআই কী করছে? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন, সিবিআই কী করছে? তাঁর তো জানার কথা।”

অভিযোগ , তারপর থেকেই বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে অভিনেত্রীকে । এমনকি ব্যানারও পড়েছে তাকে বয়কটের ডাক দিয়ে । তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগে নিরাপত্তার দাবী জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.