বিনোদন

দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান!ধূমকেতু ট্রেলার লঞ্চে খুনসুটিতে মাতলেন দেব-শুভশ্রী

দীর্ঘ প্রায় এক যুগের অপেক্ষার পর অবশেষে এক মঞ্চে ধরা দিলেন নায়ক দেব ও নায়িকার শুভশ্রী। এই ট্রেলার লঞ্চ নায়ক নায়িকা কে একসঙ্গে দেখা পাওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তারপরেই দর্শকমহলের রীতিমতো উন্মাদনা আকাশ ছুঁয়েছিল। শুরু থেকেই নায়ক নায়িকা তাক লাগিয়ে দিয়েছেন। পাশাপাশি পুরো সময় ধরে চলে খুনসুটি। এমনকি এই মঞ্চে অনেক ম্যাজিকাল মুহূর্তও উঠে এসেছে।

দেব-শুভশ্রীর ব্যক্তিগত জীবনের সম্পর্কের সমীকরণ কারোরই বর্তমানে অজানা নয়। সেই মান অভিমানের বিষয় মাঝেমধ্যে কথায় উঠে এলেও, দুজনেই চুটিয়ে খুনসুটিতে মেতেছিল। তবে মাঝেমধ্যে দু একসময় সুযোগ পেলে কেউ কাউকে কথা শোনাতে ছাড়েনি। তবে তাতে কি, এত দিনের মান-অভিমান তার প্রভাব তো একটু থাকবেই। তবে অবশেষেই দীর্ঘ ১০ বছরের অপেক্ষাকৃত সিনেমা ধূমকেতু জন্য যে এই দুই তারকা এক মঞ্চে এসেছে এটাই বড় কথা। তবে সেখানেই শুধু নায়ক নায়িকা নয় উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার, অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত।

প্রথমেই নায়ক-নায়িকা মঞ্চে প্রবেশ করেন এই সিনেমার রোমান্টিক ‘গানে গানে’ নামক গানের মাধ্যমে। এরপরেই শুভশ্রী দেবের দিকে প্রশ্ন করে বসেন ‘তুমি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে’। তবে নায়ক দেব পাল্টা প্রশ্ন করে বসেন ‘কেন?’ আর তাতেই বিপত্তিতে পরে যান। তখন দর্শক মহল থেকে উত্তর আসে দেবের সোশ্যাল মিডিয়ার পোস্টে সেই বিখ্যাত ক্যাপশন ‘এমনি’। তারপরেই সকলে সেই ক্যাপশনের কিছুটা রহস্য উন্মোচন করতে শুরু করে দর্শক মহল। সকলেই জানি দেব তার অনস্ক্রিন নায়িকা অথবা অন্যান্য সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কিভাবে খুনসুটিতে মেতে থাকেন। এবারও তার অন্যথা হলো না। এত মনোমালিন্যের পরেও মঞ্চে শুভশ্রীর সঙ্গে খুনসুটি করতে একটুও ভুললেন না তিনি। তবে চমকের এখানেই শেষ নয়।

ট্রেনের লঞ্চের মঞ্চে দেব-শুভশ্রীর নিতে শুরু করেন অভিনেতা রোহান। সেখানেই একের পর এক প্রশ্নে রীতিমতো বাউন্সার ছুড়ে দেন নায়ককে। সেই বাউন্সারে পরে শুভশ্রী ও দেব একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। তবে কিছুটা বিপাকে পরেছিলেন নায়ক। কারণ তিনি মুখ ফোসকে বলে ফেলেছিলেন যে তিনি শুভশ্রীকে ব্লক করে রেখেছেন। তবে তাতে কি? বর্তমানে দুজনেই দুজনকে ফলো করছে। এরপরেই শুভশ্রী নিজেই দেবকে ডেকে সেলফি তোলেন। যেই মুহূর্ত গোটা মঞ্চে আলোড়ন ফেলে দেয়। পাশাপাশি এই মঞ্চ থেকে দুজনে এক সঙ্গে কাজ করার সম্ভাবনাও উড়িয়ে দেননি। সবমিলিয়ে ধূমকেতু ট্রেলার লঞ্চ শুধু গ্র্যান্ড বললে ভুল বলা হবে। বরং বলা ভালো বাংলার দর্শক মহলের বহুদিনের প্রতীক্ষা তার থেকে তৈরি হওয়া অভিমান সেই সমস্ত কিছুই যেন শেষ হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.