জেলা

ডেবরায় আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে জেলাশাসক, বালিচক রেলগেট খোলার আর্জি প্রদীপের

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর

মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী রাজ্য ব্যাপী শুরু হয়েছে আমাদের পাড়া আমদের সমাধন ক্যাম্প। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ৭নং মলিঘাটির জোতহাড়ো প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত হন জেলাশাসক খুরশীদ আলী কাদরী। ক্যাম্প পরিদর্শনের সাথে সাধারন মানুষের সাধে বিভিন্ন পরিষেবা নিয়ে কথা বলেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ডেবরা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। প্রদীপবাবু জেলাশাসককে সামনে পেয়ে ডেবরার প্রধান সমস্যা বালিচক ওভারব্রীজের কাজের জন্য বন্ধ রেলগেট নিয়ে কথা বলেন। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে রুগী, স্থানীয় দোকানদার ও নিত্যযাত্রীরা বন্ধ রেলগেটের জন্য চরম সমস্যার সম্মুখীন তা জেলাশাসকের নিকট লিখিত চিঠি দিয়ে আগেই তুলে ধরেছিলেন। এদিন আবারো জেলাশাসককে জানান সমস্যার কথা।

প্রদীপবাবু জানান, জেলাশাসকের সাথে সদর্থক কথা হয়েছে। অতি শীঘ্র বন্ধ রেলগেট জনসাধারণের জন্য খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যার ফলে উপকৃত হবে বেশ কয়েকটি ব্লকের মানুষ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.