খেলাধুলাবিনোদন

ইউরিনাল ইনফেকশনে হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ জননী, উদ্বিগ্ন গাঙ্গুলী পরিবার

২০১৩ সালে দীর্ঘ অসুস্থতায় পরলোকে গড়েন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায়। তারপর থেকে মা’কে যত্নে রাখতেন দুই ছেলে সৌরভ ও স্নেহাশীষ গাঙ্গুলী। এবার শারীরিক অসুস্থতায় বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন তাদের মা নিরুপা গঙ্গোপাধ্যায়।

করোনা আবহাওয়ায় শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিরুপা দেবী। এছাড়াও ২০২৪ সালে বাড়িতে আচমকা অসুস্থ হয়ে যাওয়ায় ১৭ দিন হাসপাতালে থাকতে হয়েছিল প্রাক্তন বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মা’কে। এমনকি সেখানেই নিরুপা গঙ্গোপাধ্যায়কে কেক কেটে পালন করতে হয় ৭৫ তম জন্মদিন। এরপর সম্প্রতি বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সৌরভ-স্নেহাশিষের জননী। তবে শারীরিক পরিস্থিতি অবনতি ঘটায় শহরের এক বেসরকারি হাসপাতালে করে তাকে।

পরিবার সূত্রে জানা গেছে, ইউরিনাল ইনফেকশনের কারণেই ঘন ঘন জ্বর আসছে। পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি ঘটে। তবে বর্তমানে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও এখন কিছুদিন চিকিৎসকদের পরামর্শে থাকতে হবে তাকে। সুস্থতার খবরা খবর নিতে হাসপাতালে রয়েছেন নিরুপা গঙ্গোপাধ্যায়ের দুই ছেলে ও বৌমা। পুরোপুরি সুস্থ ভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত উদ্বিগ্নে রয়েছে নিরুপা দেবীর দুই পুত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.