বিদেশবিনোদন

জাস্টিন বিবারকে কি সত্যিই বিতাড়িত করা হল নাইটক্লাব থেকে? তোলপাড় নেটদুনিয়া

লাস ভেগাসের এক নামী নাইটক্লাবে ঘটল চমকপ্রদ ঘটনা। মঞ্চে উঠে এক ব্যক্তি নিজেকে পপ তারকা জাস্টিন বিবার বলে দাবি করলেন এবং দর্শকদের সামনে তাঁর জনপ্রিয় গানগুলি গাইতে শুরু করলেন। উপস্থিত দর্শকরা ভেবেই নিয়েছিলেন যে সত্যিই তাদের সামনে দাঁড়িয়ে আছেন কানাডিয়ান পপ সেনসেশন। অথচ পরে জানা গেল, ওই ব্যক্তি আদতে বিবার নন, বরং তিনি ডিলান ডেসক্লোস নামে এক ‘লুক-অ্যালাইক’, যিনি নিজেকে দীর্ঘদিন ধরেই জাস্টিন বিবারের মতো দেখানোর চেষ্টা করে প্রচার পান।

ঘটনাটি ঘটে শনিবার, উইন লাস ভেগাসের এক ক্লাবে। সূত্র বলছে, আয়োজকরা শুরুতে তাঁকে সত্যিই জাস্টিন বলে ধরে নিয়েছিলেন এবং মঞ্চে ওঠার অনুমতিও দেন। ডিলান কয়েকটি গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। অনেকে তাঁর সঙ্গে ছবি তোলেন, ভিডিয়ো করেন। কিন্তু পরবর্তী সময়ে যখন আয়োজকদের ভুল ভাঙে, সঙ্গে সঙ্গেই তাঁকে ক্লাব থেকে বের করে দেওয়া হয় এবং ভবিষ্যতে আর ঢোকার অনুমতিও বাতিল করে দেওয়া হয়।

ক্লাব কর্তৃপক্ষের তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে—“নানা কৌশলে আয়োজকদের বিভ্রান্ত করে ওই ভুয়ো শিল্পী এক্সএস নাইটক্লাবের মঞ্চে ওঠেন। তবে প্রকৃত সত্য প্রকাশ পেতেই তাঁকে বের করে দেওয়া হয়।” এমনকি, সেই সময়ে ক্লাবের দায়িত্বে থাকা ডিজেও ভুল বুঝে তাঁকে মঞ্চে ডাকেন এবং পরে তাঁর সঙ্গে তোলা ভিডিও পোস্ট করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ডিলান ডেসক্লোসকে নিয়ে তুমুল আলোচনা চলছে। তবে আসল জাস্টিন বিবার এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.