রাজনীতি

‘একটা ভোট মানেই দেশ বিক্রি!’— বিজেপিকে নিশানা করে কোন বার্তা দিলেন অভিষেক?

আজ, বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করতে চলেছেন ১৩০তম সংবিধান সংশোধনী বিল। কিন্তু তার আগেই তীব্র বিরোধিতায় সরব হল তৃণমূল কংগ্রেস। দলের লোকসভায় সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন—এই বিল আনার উদ্দেশ্য হল রাজ্য সরকারগুলিকে ফেলে দেওয়া এবং গণতন্ত্রকে ধ্বংস করা।

অভিষেক এক্স-এ পোস্ট করে লিখেছেন, “সাংবিধানিক দায়িত্ব পালনের বদলে কেন্দ্রের সরকার শুধুই ক্ষমতা আর সম্পদে আগ্রহী। কৃষক কিংবা দরিদ্র মানুষের জন্য কাজ না করে সরকার এই কঠোর বিল আনছে।”

বিলে বলা হয়েছে—

গুরুতর ফৌজদারি মামলায় গ্রেপ্তার বা আটক হলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

টানা ৩০ দিন বন্দি থাকলে পদ খোয়াতে হবে।

তবে মুক্তির পর ফের মন্ত্রিত্ব ফিরে পাওয়ার সুযোগ থাকবে।

অভিষেকের অভিযোগ, “এসআইআর বাস্তবায়নে নির্বাচন কমিশনকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে বিজেপি। এবার বিরোধীদের চাপে ফেলতে ইডিকে কাজে লাগাতে চাইছে।” একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “বিজেপিকে একটা ভোট দেওয়া মানে দেশকে বিক্রি করে দেওয়া। তারা সংবিধানকে নিজেদের সম্পত্তি ভাবতে চাইছে।”

তৃণমূলের অন্যান্য সাংসদরাও একযোগে সোচ্চার হয়েছেন। ডেরেক ও’ব্রায়েন এবং মহুয়া মৈত্রও সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে লিখেছেন, এই বিল আসলে বিরোধী শাসিত রাজ্যগুলিকে দুর্বল করার রাজনৈতিক হাতিয়ার।

রাজনৈতিক মহলের মতে, বিলটি সংসদে পেশ হতেই আগামী দিনগুলোতে কেন্দ্র বনাম বিরোধী জোটের সংঘাত আরও চড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.