ফের বিস্ফোরক দিলীপ ঘোষ! বুধবার সকালে দিল্লি সফরে সামিল হলেন বিজেপির সহ-সভাপতি। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া নিশানা করেন দিলীপ।
দিলীপ ঘোষের উবাচ, ‘একাধিক জায়গায় বিস্ফোরণ আগেও হয়েছে। আমি এর মধ্যে কয়েকটা জায়গায় গেছি। সাত আট বছর আগে পিংলায় একই ঘটনা ঘটেছিল। সেবার গিয়ে দেখেছিলাম, বাড়ির ছাদ উড়ে গেছিল। বডিগুলো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। এবারও তাই হয়েছে। প্রায় ২২ জন ওখানে কাজ করছিল। তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কজনকে পাওয়া গিয়েছে, কজনকে পাওয়া যায়নি, নিশ্চিত নয়।’
প্রসঙ্গত উল্লেখ্য, শর্তসাপেক্ষে কংগ্রেসকে জাতীয় স্তরে সমর্থনের কথা জানিয়েছিলেন তৃণমূল সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল টার্গেট চব্বিশে বিজেপিকে সরকার থেকে উৎখাত করা। এর প্রেক্ষিতেও গতকাল সরব হয়েছিলেন দিলীপ ঘোষ।







