বর্ষাকালে আপনাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে অন্যতম হলো— চুল পড়া ও খুশকির সমস্যা। বিশেষ করে খুশকি আমাদের কাজের জায়গা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা অনেক সময় এ সমস্যা থেকে মুক্তি পেতে নানা ধরনের পণ্য ব্যবহার করে থাকি। কিন্তু তা সুফল তো পাওয়া যায় না, বরং আরও সমস্যা বাড়িয়ে তোলে। খুশকির এ সমস্যায় আমরা প্রায় প্রত্যেকেই এক সময়ে ভুগে থাকি। খুশকি থেকে মুক্তি পাওয়া কঠিন মনে হলেও কিছু সহজ ও ঘরোয়া প্রতিকারের মাধ্যমে তা নিরাময় করা সম্ভব।
আসুন জেনে নিই খুশকি থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ ও কার্যকরী উপায়।
লেবু ও নারিকেল তেল:
নারিকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে বা লেবু দিয়ে মাথার ত্বকে ঘষে কিছুক্ষণ রেখে দিন, তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পর এক মগ পানিতে লেবুর রস মিশিয়ে চুল ধুলেও খুশকি কমে।
অ্যাপেল সাইডার ভিনেগার:
এক কাপ পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পু করার পর এই মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে নিন। এটি মাথার ত্বকের pH ঠিক রাখে এবং ছত্রাকের বৃদ্ধি কমায়।
টি-ট্রি অয়েল:
খুশকির সমস্যা হলে টি-ট্রি অয়েল মাথার ত্বকে ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়।
দই ও মধু:
দই, সামান্য খাবার সোডা ও পুদিনা পাতা একসাথে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ পর শ্যাম্পু করুন। এছাড়া, দই ও মধুর মিশ্রণ মাথায় লাগিয়ে ১৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলা যেতে পারে।
রসুন:
রসুনের অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকি দূর করতে সাহায্য করে। রসুন বেটে বা থেঁতো করে মাথায় লাগালে ভালো ফল পাওয়া যায়।







