মালদা মেডিক্যাল কলেজ সংলগ্ন রেল লাইনের ধারে লাল কাপড়ে মোড়া কিছু একটা পরে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। মাছি ভন ভন করছিল বস্তুটির পাশে। স্থানীয়রা সাহস করে কাছে গিয়ে কাপড় খুলতেই দাখতে পায় এক সদ্যোজাতের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।
এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, তিনি রেললাইনের পাশে হাঁটছিলেন। তখনই চোখে পড়ে লাল পুঁটলি। সন্দেহ হওয়ায় ডাকেন আশপাশের মানুষজনকে। একসঙ্গে কাপড় খোলার পরই দেখা যায় শিশুর নিথর দেহ। পাশে একটি ব্যাগও পড়েছিল বলে জানিয়েছেন তাঁরা।
প্রাথমিকভাবে অনুমান, জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যাওয়ায় এখানে দেহ ফেলে দেওয়া হয়। কিন্তু কে এমন কাজ করল, তা এখনো জানা যায়নি। আবার কিছু লোকের ধারণা, হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হওয়ায় তার দেহ এখানে ফেলে দেওয়া হয়।
এমন ঘটনার ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় মানুষেরা। দেহটি উদ্ধার করে মইনা তদন্তে পাঠিয়েছে পুলিশ। দেহটি কথায় থেকে এসেছে তা খতিয়ে দেখা হছে।






