উৎসবের মাঝেই নেমে এসেছিল দুঃখ । ১৮ বছর পর , ট্রফি জয়ের উৎসবে , সামিল হতে গিয়ে , প্রাণ হারিয়েছিলেন , ১১ জন । এবার তাদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলো বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি । নিহত ১১ জনের পরিবারকে দেওয়া হবে ২৫ লক্ষ করে টাকা ।
৪ জুন হয়ে যাওয়া এই দুর্ঘটনায় প্রায় তিন মাস গত বৃহস্পতিবার প্রথম মুখ খুলেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আর এবার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল বিরাট কোহলিদের দল । আরসিবি তাদের সমাজ মাধ্যমের মাধ্যমে জানিয়েছে , ‘‘৪ জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। আমরা আরসিবি পরিবারের এগারো জন সদস্যকে হারিয়েছি। তাঁরা আমাদেরই অংশ ছিলেন। এঁরাই আমাদের শহর, আমাদের সম্প্রদায় এবং আমাদের দলকে অনন্য করে তোলেন। এঁদের না-থাকাটা আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিধ্বনিত হবে। এঁদের শূন্যস্থান কোনও কিছু দিয়ে ভরাট করা সম্ভব নয়। তবু প্রথম পদক্ষেপ হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে আরসিবি এঁদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দিচ্ছে।’’
উল্লেখ্য , গত বৃহস্পতিবার, ‘ আরসিবি কেয়ার্স ‘ নামক একটি যত্নের সূচনা হয় । সেদিন ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল , ‘‘এই নীরবতা অনুপস্থিতি নয়, শোকের জন্য ছিল। এই অ্যাকাউন্ট এক সময়ে আনন্দ, স্মৃতিতে এবং মুহূর্তে পরিপূর্ণ ছিল যা আপনারা সকলে উপভোগ করতেন। কিন্তু ৪ জুন সব বদলে দিয়েছে। ওই দিনটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। এই নীরবতা ছিল নিজেদের সামলে নেওয়ার। এই নীরবতার মধ্যে আমরা শোকপালন করেছি, শুনেছি, বুঝেছি। ধীরে ধীরে আমরা এমন কিছু গড়ে তুলেছি যা শুধু একটা প্রতিক্রিয়া নয়, যাকে আমরা সত্যিই বিশ্বাস করি। এ ভাবেই ‘আরসিবি কেয়ার্স’ জীবন পেয়েছে। সমর্থন সম্মান জানাতে এই প্রয়াস খুব দরকার ছিল। একটা মঞ্চ যা থাকবে শুধু আমাদের সমর্থকদের জন্য। আজ আমরা আবার ফিরলাম। উচ্ছ্বাস নয়, যত্ন নিয়ে। আপনাদের সঙ্গে ভাগ করে নিতে, পাশে দাঁড়াতে, একসঙ্গে এগিয়ে যেতে।”







