কলকাতারাজনীতি

ভারতীয় সেনাকে পাকিস্তানি সেনার সঙ্গে তুলনা ? একি করলেন ব্রাত্য !

বর্তমানে ভাষা সংঘাত নিয়ে কার্যত উত্তাল বাংলার রাজ্য – রাজনীতি । সেই ভাষা সংঘাত সংক্রান্ত ইস্যু নিয়েই মঙ্গলবার আলোচনা ছিল বিধানসভায়। কিন্তু মঙ্গলবার শুরু থেকেই উত্তাপ বাড়ে বিধানসভার। এমনকি ব্রাত্য বসু এদিন বিধানসভায় পাকিস্তানি সেনার প্রসঙ্গও টেনে আনেন । ৭১ সালে পাকিস্তানি সেনার তরফে , বাংলাদেশে যে অত্যাচার চালানো হয়েছিল , সেকথা বলেন শিক্ষামন্ত্রী । তারপরেই শাসক – বিরোধী পাল্টা স্লোগানে কার্যত উত্তাল হয়ে ওঠে বিধানসভা ।

বিধানসভার শুরুতেই এদিন চন্দ্রিমা ভট্টাচার্য কটাক্ষ ছুঁড়ে দেন বিজেপি নেতা অমিত মালব্যের দিকে । চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “জনগণমনকে ব্রাহ্ম মন্ত্র বলে টুইট করছেন মালপোয়া নামের বিজেপির একজন। জানেই না এটা বাংলা ভাষা!” তিনি আরো বলেন , “বাংলায় লেখা এই গানের প্রথম স্তবকটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় ১৯৫০ সালে ২৪ জানুয়ারি।” তারপরেই বিজেপি নেতাকে কটাক্ষ করে , তৃণমূল নেত্রী আরো বলেন , “একটু জেনে টুইট করতে হবে। না হলে দেশ থেকে কুইট করতে হবে।”

তারপর বিজেপি বিধায়ক অসীম সরকার বলতে শুরু করলে , তৃণমূলের সব বিধায়করা , তার কথার মাঝেই বলতে শুরু করেন , “এত কথার কিছু নেই। গান ধরুন, বলুন আমি বাংলার গান গাই।”

তারপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলতে উঠে , টেনে আনেন পাকিস্তানের সেনার প্রসঙ্গ । শিক্ষামন্ত্রী বলেন , “গতকাল (সোমবার) সেনাবাহিনী যেভাবে বাংলা ভাষার মঞ্চকে ভেঙেছে, সেভাবে ২৫ মার্চ ১৯৭১ সালে পাকিস্তান আর্মি খুন করেছিল বাংলাদেশকে।” কিন্তু পাল্টা স্লোগানে দিতে শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু । “ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ” চিৎকার করে স্লোগান দেন শুভেন্দু । কিন্তু তারপরেই মঙ্গলবারের জন্য সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতাকে এবং প্রতিবাদে , বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.