পিতৃপক্ষের গুরুত্ব হিন্দু ধর্মে অপরিসীম। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ভাদ্রপদ পূর্ণিমা থেকে শুরু হয়ে ১৫ দিন পর্যন্ত চলে এই পিতৃপক্ষ। এই সময় পিন্ডদান ও তর্পণ করে পূর্বপুরুষদের স্মরণ করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পূর্বপুরুষরা উপর থেকে আমাদের দেখেন এবং তাদের আশীর্বাদ থাকলে জীবনে কোনো কষ্ট আসে না।
পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষে কিছু নিয়ম মেনে চলা জরুরি। কিছু ভুল আছে যা এই সময় একেবারেই করা উচিত নয়। অনেকেই না জেনে এই ভুলগুলো করে বসেন, যার ফলে জীবনে সমস্যা নেমে আসে। এই সময়ে কয়েকটি নির্দিষ্ট জিনিস কেনা অশুভ বলে মনে করা হয়, যা পরিবারের সদস্যদের ওপর খারাপ প্রভাব ফেলে।
পিতৃপক্ষে যে জিনিসগুলি কেনা উচিত নয়:
এই ১৫ দিনে জুতো, চপ্পল বা নতুন জামাকাপড় কেনা উচিত নয়। সোনা, রুপোর মতো মূল্যবান ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত। পিতৃপক্ষে বিবাহ বা বাগদানের মতো শুভ কাজ করাও নিষিদ্ধ। এই সময়ে পেঁয়াজ, রসুন, ডিম, মাংস ও মাছের মতো তামসিক খাবার খাওয়া উচিত নয়।
এই সময়টা ধর্মীয় কাজে মন দেওয়া উচিত। পরনিন্দা বা অন্যের মনে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা উচিত, কারণ এর ফলে জীবনে খারাপ ফল আসে।
পিতৃপক্ষে পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে এই মন্ত্রগুলি জপ করতে পারেন:
পিতৃ গায়ত্রী মন্ত্র
‘ওঁ পিত্রিগণায় বিদ্মহে জগৎ ধারণি ধীমহি তন্ন পিতৃ প্রচোদয়াৎ’
শিব গায়ত্রী মন্ত্র
পূর্বপুরুষদের শান্ত করতে এবং তাদের আশীর্বাদ পেতে এই মন্ত্রটি জপ করতে পারেন: ‘ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ’
পিতৃদোষ নিবারণের মন্ত্র
‘ওঁ শ্রী সর্বপিত্র দেবাতাভ্যো নমো নমঃ’







