নিজস্ব সংবাদদাতা : সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আজ হচ্ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। আজই দ্রুত শুনানি করা সম্ভব নয় , এমনটা জানালেন বিচারপতি সুব্রত তালুকদার । মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে ।
সূত্রের খবর, তরফে নতুন বেঞ্চ ঠিক হলে তারপরেই শুনানি, জানানো হল । প্রসঙ্গত, গতকাল বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই । একই সঙ্গে মূল তদন্তে বাধা দেওয়ার চেষ্টায় ফলে এই মামলা করা হয়েছিল এমনটাই সন্দেহ আদালতের। যার জেরে অভিষেক ও কুন্তল উভয়েরই ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা জরিমানা , সেই টাকা স্টেট লিগাল এইড সার্ভিসেস অথরিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন । হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সেই মামলাটি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্দিষ্ট করেছিলেন। কিন্তু বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ আজ সেই মামলা শুনতে রাজি নন।
এদিকে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেছেন, ‘২২ তারিখ, সোমবার অবসরকালীন বেঞ্চের প্রথম দিন। দুই দিনে এমন কিছু হবে না।’ নতুন বেঞ্চ গঠনের আর্জি শুনতেই চাইলেন না প্রধান বিচারপতি। কোন রক্ষকবচও দিলেন না। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়ে দিলেন ভ্যাকেসনে ওই বেঞ্চে মামলা করুন । যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নতুন বেঞ্চ গঠনেও রাজি নয় । সেক্ষেত্রে মামলাকারী পক্ষকে অবসরকালীন বেঞ্চে যেতে বলা হয়েছে এমনটাই সুত্রের খবর । অভিষেকের আইনজীবীরা তখন আবেদন করেন, মামলাটি ছেড়ে দিতে। যদিও আবার অভিষেকের আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে আবেদন করতে চান । সেক্ষেত্রে নতুন বেঞ্চ গঠন হলেই হবে শুনানি । এদিকে কাল থেকে হাইকোর্টে গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে। ফলে আজ মামলা না হলে, আবার সমস্যায় পড়তে পারেন অভিষেক, এমনটাই মনে করছেন আইনজীবী মহলের একাংশ ।







