রাজ্য

বিক্ষোভের আগুনে ছারখার নেপাল , এপার থেকেই রাত জেগে নজরদারি চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বর্তমানে কার্যত বিক্ষোভের আগুনে ছারখার পড়শি দেশ নেপাল । এবং অপর দিকে বর্তমানে শিলিগুড়িতেই রয়েছেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান । সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর । তবুও রাত জেগে , উত্তরকন্যায় বসে , সীমান্ত পারের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূলের পক্ষ থেকে , সেই ভিডিও পোস্ট করা হয়েছে সমাজ মাধ্যমের পাতায় । ভিডিওর ক্যাপশনে লেখা , “পড়শি দেশ নেপালের অবস্থা উদ্বেগজনক। তাই রাজ্যের স্বার্থে, রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

বর্তমানে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে নেপালের রাজপথ । পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ২১ জন আন্দোলনকারী । পাল্টা বিক্ষোভকারীদের বিদ্রোহের আগুনে পুড়ছে মন্ত্রীদের ঘর বাড়ি । মঙ্গলবারই আগুনে ঝলসে মারা গিয়েছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী । পাশাপাশি বিক্ষোভের চাপের মুখে পড়ে সেনাপ্রধানের কথায় ইস্তফাও দিয়েছেন কেপি শর্মা ওলি । কিন্তু তাও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না , বরং যত সময় যাচ্ছে , ততই যেন আরো গম্ভীর হচ্ছে পড়শি দেশের পরিস্থিতি । নেপালের ধুন্ধুমার পরিস্থিতির আঁচ পড়েছে এপারেও । ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে , ভারত – নেপাল বাস বন্ধ করার।

যেকোনো এইরূপ পরিস্থিতি হলেই , মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবরই দেখা যায় , সমগ্র বিষয়টির ওপর নজর রাখতে । এর আগেও একাধিক ঘূর্ণিঝড়ে , মুখ্যমন্ত্রীকে রাত জেগে , নবান্ন থেকে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখতে দেখা গিয়েছে । আর এবারেও তাই হলো । উত্তরবঙ্গ থেকে , সারারাত জেগে পড়শি দেশের পরিস্থিতির ওপর নজর রাখলেন মুখ্যমন্ত্রী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.