বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো বিতর্ক ও জল্পনা। প্রতি নিয়ত কোনো না কোনো তারকা থাকেন চর্চার শিরোনামে। এবার চর্চায় এলেন বলিউডের বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘জুগনুমা’। বর্তমানে তিনি সেই ছবির প্রচারেই ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততার মাঝে তিনি বিতর্কে জড়ালেন। নিজের ছবির প্রচারের সময় তিনি বিতর্কিত মন্তব্য করে কটাক্ষ করলেন দক্ষিণী অভিনেত্রীকে। কিন্তু কে সেই অভিনেত্রী?
সম্প্রতি এক পডকাস্টে মনোজ বাজপেয়ী বলেন,“আমার মনে হয় সবসময় যে, আমি আমার সবটুকু দিয়ে একটা ছবির জন্য অভিনয় করার পর সঠিক সম্মান বা স্বীকৃতি পাই না। অথচ শুধুমাত্র পিআর স্টান্টের মাধ্যমে ‘সেরা অভিনেতা’ বা ‘জাতীয় ক্রাশ’ এই তকমা পেয়ে যান। এটি আমার মতো ও পীযুষ মিশ্রের মতো অভিনেতার জন্য অত্যন্ত অপমানজনক। যিনি এতবছর অভিনয়কে নিজের মধ্যে লালন করেছেন, ভালোবেসেছেন।”
যদিও মনোজ কারোর নাম উল্লেখ করেননি, কিন্তু কারও বুঝতে অসুবিধা হয়নি যে, তিনি‘ন্যাশনাল ক্রাশ’বলে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে কটাক্ষ করেছেন। যদিও এই নিয়ে অভিনেত্রীর তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







