জেলা

ছাত্রীদের সাথে অশালীনতার অভিযোগ ! পড়ুয়াদের মারে মাথা ফাটল শিক্ষকের

ধুন্ধুমার পরিস্থিতি বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ উঠেছে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের । তার প্রতিবাদেই শিক্ষককে মেরে মাথা ফাটাল ছাত্র-ছাত্রীরা । যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে স্কুল চত্বরে । পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য , ছাত্রীদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। তার দাবি , তাকে ফাঁসানো হচ্ছে ।

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে , অশালীনতার অভিযোগ তোলে , একাদশ শ্রেণীর এক ছাত্রী । ওই ছাত্রীর অভিযোগ শুনেই রীতিমতো ক্ষোভ দেখাতে শুরু করেন একাদশ শ্রেণীর পড়ুয়ারা । মুহূর্তের মধ্যেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে , গোটা স্কুল চত্বরে । অন্যান্য ক্লাসের পড়ুয়ারাও প্রতিবাদে যোগ দেন । আর এই হাতাহাতিতেই মাথাও ফেটেছে অভিযুক্ত শিক্ষকের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.