দেশ

জিএসটি ২.০ কার্যকর, গাড়ি–বাইকে বিপুল দামের পতন!

আজ থেকে কার্যকর হল কেন্দ্রের নতুন জিএসটি ২.০ কাঠামো। করহার সংশোধনের ফলে সবচেয়ে বড় সুবিধা এসেছে অটোমোবাইল খাতে। ছোট বাজেটের গাড়ি থেকে শুরু করে বিলাসবহুল এসইউভি, এমনকি বাইক ও স্কুটারেও মিলছে অভাবনীয় ছাড়। শিল্প মহলের দাবি, এই পদক্ষেপ বাজারে ক্রেতার আস্থা ফেরাবে এবং উত্থান ঘটাবে গাড়ি–বাইক বিক্রিতে।

মারুতি সুজুকি-র জনপ্রিয় মডেলগুলিতে মিলছে ₹২.২৫ লক্ষ পর্যন্ত ছাড়। আল্টো, ওয়াগনআর, সুইফট, ব্রেজা, এমনকি বিলাসবহুল ইনভিক্টো-র দামও নেমে এসেছে উল্লেখযোগ্য হারে।
টাটা মোটরস-এর নেক্সন, হ্যারিয়ার, সাফারি ও নতুন কার্ভে ছাড় ₹১.৫৫ লক্ষ পর্যন্ত।
মাহিন্দ্রা-র থর, স্করপিও, এক্সইউভি৭০০–তে দাম কমেছে সর্বোচ্চ ₹১.৫৬ লক্ষ।
টয়োটা-র এসইউভি ফর্চুনার ও লেজেন্ডার মডেলে ছাড় যথাক্রমে ₹৩.৪৯ ও ₹৩.৩৪ লক্ষ।
বিলাসবহুল গাড়ির মধ্যে রেঞ্জ রোভার-এর নির্দিষ্ট মডেলে দাম কমেছে এক লাফে ₹৩০ লক্ষেরও বেশি।
কিয়া, হুন্ডাই, স্কোডা, হোন্ডা, রেনল্ট, নিসান– প্রায় সব ব্র্যান্ডেই মিলছে বিশাল দামের কাটছাঁট।

দুই চাকার গাড়িতেও বড় সুবিধা। আগে যেখানে জিএসটি ছিল ২৮%, সেখানে নেমে এসেছে ১৮%-এ। হোন্ডা অ্যাক্টিভা থেকে সিবি৩৫০— জনপ্রিয় বাইক ও স্কুটারে ছাড় ₹৫,০০০ থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ₹১৯,০০০ পর্যন্ত।

শিল্প বিশ্লেষকদের মতে, জিএসটি ২.০ কেবল ভোক্তাদের জন্য নয়, বরং অটো ইন্ডাস্ট্রির জন্যও ‘বড় গেমচেঞ্জার’। উৎসবের মরশুমে এই পদক্ষেপ গাড়ি-বাইকের বিক্রি বহুগুণ বাড়িয়ে তুলবে বলেই প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.