খেলাধুলা

বিশ্বকাপের আগে চমক! ২৮ জনের দলে নতুন মুখ, আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করলেন স্কালোনি

বিশ্বকাপ ফুটবল দোরগোড়ায়। গোটা বিশ্ব যখন উন্মাদনায় ভাসছে, তখন প্রস্তুতিতে ব্যস্ত সব দলই। এবার সেই তালিকায় আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নরা ঘোষণা করল নিজেদের ২৮ জনের প্রাথমিক স্কোয়াড, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে।

আসন্ন প্রীতি ম্যাচগুলোকেই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে লিওনেল স্কালোনির দল। ১১ ও ১৪ অক্টোবর আমেরিকায় মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। এই ম্যাচের আগেই কোচ স্কালোনি প্রকাশ করলেন চমকে ভরা দল।

সবচেয়ে বড় চমক এসেছে গোলরক্ষক পজিশনে। প্রথমবার জাতীয় দলে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সি ফাকুন্দো ক্যামবেসেস। তাঁর সঙ্গে তরুণ সেন্টার-ব্যাক ২১ বছরের লাওতারো রিভেরোকেও দেখা যাবে নতুন মুখ হিসেবে। দুজনেই নিজেদের ক্লাব পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন স্কালোনির।

এছাড়াও ব্রাজিলের পালমেইরাস ক্লাবের মিডফিল্ডার আনিবাল মোরেনো (২৬) এবং একই ক্লাবের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ-কেও দলে রেখেছেন কোচ। বিশ্বকাপ বাছাই পর্বে ডাক পেলেও এবারই হতে পারে লোপেজের অভিষেক।

শুধু নতুন মুখই নয়, পুরনো ভরসার হাতও বাড়িয়েছেন স্কালোনি। চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ফিরে এসেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে। তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি।

আর্জেন্টিনার এই দলে স্বভাবতই আছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, রদ্রিগো দি পল, ম্যাক আলিস্টার, ওতামেন্দি-রা। অর্থাৎ অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গঠিত এই স্কোয়াডকে ইতিমধ্যেই “বিশ্বকাপের আগাম ব্লুপ্রিন্ট” বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

আর্জেন্টিনার ২৮ জনের দল:
এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালোর্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ।

বিশেষজ্ঞদের মতে, আর্জেন্টিনা এবারও শুধু শিরোপা রক্ষায় নয়, নিজেদের সাম্রাজ্য আরও বিস্তৃত করার প্রস্তুতিতে। আর সেই যাত্রা শুরু হচ্ছে অক্টোবরেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.