১৯ অক্টোবর প্রত্যাবর্তন হবে তাঁর । আর সেই প্রত্যাবর্তনের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । ১৯ অক্টোবর , অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে নামবে ভারত । সেখানেই বহুদিন পর দেখা মিলবে রোহিত – বিরাটের । তবে এই ওয়ানডে সিরিজে নেতৃত্ব থাকবে না রোহিতের কাঁধে । অধিনায়কত্ব সামলাবেন তরুণ শুভমান ।
তবে ,খুশির খবর কোহলি অনুরাগীদের জন্য । অস্ট্রেলিয়া সিরিজে একটি বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে কিং কোহলির । ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে , যথেষ্ট , ভালো ফর্মেই দেখা গিয়েছিল বিরাট কোহলিকে । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে , সেই অসামান্য ব্যাটিং ফর্ম ধরে রেখে আর ৫৪ রান গড়তে পারলেই ভেঙে দেবেন কুমার সাঙ্গাকারা এর রেকর্ড।
প্রসঙ্গত , এক দিনের ক্রিকেটে , সব থেকে বেশি রান সংগ্রাহকদের মধ্যে বিরাট কোহলি রয়েছেন তৃতীয় স্থানে । তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা ও প্রথম স্থানে রয়েছেন ক্রিকেটের ভগবান শচিন টেন্ডুলকার। কুমার সাঙ্গাকারার ভাগে রয়েছে , ১৪,২৩৪ রান ও বিরাট গড়েছেন ১৪,১৮১ রান। তাই এই সিরিজে , আর ৫৪ রান গড়তে পারলেই , কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে, দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন বিরাট ।







