বিনোদনরাজনীতি

সৎ পথে উপার্জন নেই! রাজনীতির রাজপথে নেমে এমনটাই বুঝেছেন কাঙ্গনা

বর্তমানে অনেক অভিনেতা অভিনেত্রী, ক্রিকেটার সহ অনেক তারকারাই রাজনীতির রাজপথে নেমেছেন। অনেকেই এই রাজপথে জয় লাভ করেন আবার অনেকে মাঝ পথে ফিরে আসেন। ঠিক এমনই ইচ্ছা প্রকাশ করলেন বলিউড‘কুইন’কাঙ্গনা রানাওয়াত। তিনি এই রাজপথে এসে জয় পেলেও বর্তমানে রাজনীতি এখন সেই ভাবে উপভোগ করছেন না অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী তাঁর পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন ও তাঁকে সমর্থনও করছেন কঙ্গনা।

এই বিষয়ের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী লেখেন,“রাজনীতি এমন একটা পেশা যার পথ খুব অমসৃণ। এখানে তেমন পারিশ্রমিকও নেই। বহু রকমের খরচ রয়েছে। আর শিল্পীরা এর মধ্যে নিজেদের কাজেও যদি সময়টা ব্যয় করেন, তাঁদের নিয়ে আবার মশকরা করা হয়। রাজনীতিতে ভাল করে কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিত।”

কঙ্গনা বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের সাংসদ। তবে তিনি রাজনীতির ব্যাপারে বলেন, “আমি একটা বিষয় বুঝেছি। একজন সাংসদকে যে বেতন দেওয়া হয়, তাতে রাঁধুনি বা গাড়ির চালককে বেতন দেওয়ার পরে থাকে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.