ছাত্র মৃত্যুর আবহে যেনো অসুস্থ গোটা রাজ্য। কখনও নামিদামি কলেজ, বিশ্ববিদ্যালয়ে বলি হয়ে চলেছে একের পর এক ছাত্র। এবার এমনই ঘটনার বলি হলো মালদহের মেধাবী ছাত্র সাজিদ হুসেন।
ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে মালদহ থেকে কলকাতায় পারি দিয়েছিলেন সাজিদ হুসেন নামের এই পড়ুয়া। নীটের পরীক্ষার কোচিং নিতে এসেছিলেন তিনি। কিন্তু স্বপ্নপূরণের আগেই তার জীবন কেড়ে নিল দুষ্কৃতিকারীরা। সম্প্রতি এই ছাত্রের অপরহরণ ও হত্যার ঘটনায় গোটা বাংলা জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে, এবার দোষীদের শাস্তির দাবিতে পথে নামলো বাংলা পক্ষ।
হত্যার মূল অভিযুক্ত বহিরাগত গৌতম সিং ও তার সহযোগী পাপ্পু। তাদের যেনো যথাযোগ্য শাস্তি হয় এই দাবিতেই মূলত সোচ্চার হয়েছে বাংলা পক্ষ সংগঠনটি। তাদের দাবি নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলার মানুষ। বাংলার মাটিতে বহিরাগতরা ক্রমশ অপরাধ সংগঠিত করে বাঙালি তথা বাংলার মাটিকে ধংস করে চলেছে।
সাজিদ খুনের ঘটনায় তার প্রকৃষ্ট উদাহরণ। সোমবার কলকাতার রানুছায়া মঞ্চে বাংলা পক্ষ’র ছাত্র সংগঠনের ডাকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, রণ ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগণার সম্পাদক প্রবাল চক্রবর্তী সহ শতাধিক সহযোদ্ধা। গর্গ চট্টোপাধ্যায় বলেন,”গ্রাম থেকে,জেলা থেকে প্রতিবছর অনেক ছেলেমেয়েই অনেক স্বপ্ন নিয়েই কলকাতায় আসে, কিন্তু তাদের অনেকের স্বপ্নই অধরা থেকে যায় বহিরাগত ক্রিমিনালদের কারণে, সাজিদের মত মৃত্যুও হয় অনেকের। কলকাতা, বাংলার রাজধানী,এই শহরে বাঙালির শেষ কথা বলার অধিকার আছে।”







