আসানসোলে সাতসকালে শ্যুট আউট। মৃত এক ব্যক্তি। ঘটনাটি আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিনাকুরি ৩ নম্বর মোড়ের।
১১ই অক্টোবর বুধবার সকালে শম্ভুনাথ মিশ্র নামে এক ব্যাক্তি চিনাকুরির ৩ নম্বর মোড়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই একদল দুষ্কৃতী বাইক নিয়ে আসে। তারপর তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়লে তাকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। পুলিশ তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থল থেকে গুলির খোলাও উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি প্রায় ছয় দফায় গুলি চলে।
তৎপরতার সাথে পুলিশ তদন্ত শুরু করেছে। জেলা ও রাজ্যের সীমানার সমস্ত নাকাপয়েন্টে চলছে তল্লাশি। প্রত্যেকটা চেকিং পয়েন্টে সমস্ত বাইক আরোহীদের দাঁড় করিয়ে চলছে তল্লাশি।
পুলিশসূত্রে খবর, তারা অনুমান করছেন ওই দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের দিকে পালাতে পারে। ঝাড়খণ্ডের দিকের সমস্ত বর্ডারে চলছে নাকাচেকিং।







